আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
74 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (31 points)
আসসালামু আলাইকুম,
ইউরোপীয় কিছু দেশে অন্য দেশ থেকে খাবার + অন্যান্য দ্রব্য সামগ্রী নেওয়ার কিছু বিধিনিষেধ আছে। যেমন: তাজা ফল বা সবজি, গাছের বীজ, অয়াতা, চাড়া, মাংসের আইটেম নেওয়া মানা। কিন্তু মশলা,চা পাতা এইসব নেওয়া যাবে।

আমি যদি তবুও ওইখানে নিজের বাসায় গাছ লাগানোর উদ্দেশ্য বাংলাদেশ থেকে কিছু বীজ নিতে যাই, এবং মশলার সাথে মিশিয়ে নেই, এবং সেই বীজ বপন করে, তা থেকে যেই ফল ,সব্জি হবে, তা খাই তা কি হারাম হবে? এই কাজটি কী নাজায়েজ ?

 যেহেতু কিছু কিছু গাছের বিচি অনেকে মশলা হিসেবে ব্যাবহার করে। যেমন: ধনিয়ার বিচি, সূর্যমুখী, তিষির বিচি গুলো মসলা এবং বীজ উভয় ভাবেই ব্যাবহার করা যায় ।

কিন্তু, আমি যেগুলো নিবো, তার অনেককিছুই হয়তো সাধারণ ভাবে মশলা হিসেবে ব্যাবহার হয় না। কিন্তু আমি যদি তাও ধনিয়া, তিষির বিচির সাথে এগুলো একত্রে মশলার বক্সে নিয়ে যাই, তা জায়েজ হবে?

1 Answer

0 votes
by (808,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ধোকা এবং প্রতারণা সম্পর্কে হাদীসে ধমকি বর্ণিত হয়েছে, হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا ) 
রাসূলুল্লাহ সাঃ বলেন-যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬)

হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه – أيضاً - ، وفيه : مَنْ غَشَّ ، فَلَيْسَ مِنِّي
ভাবার্থঃ যে কাউকে ধোকা দিলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৭)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ধোক ও প্রতারণা মুসলিম অমুসলিম কারো সাথে করা যাবে না। সুতরাং এয়ারপোর্ট রুলসকে ফলো করা অত্যান্ত জরুরী। সুতরাং মশলার সাথে বীজকে মিশিয়ে নেয়া কখনো সমুচিত হবে না। যদি এই বীজ সেই দেশে না পাওয়া যায়, তাহলে তা রুখসতযোগ্য হিসেবে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (31 points)
এই বীজ গুলো ওই দেশে পাওয়া যায় না সহজে. কিছু বাংলাদেশী দোকানদার এগুলো মাঝে মাঝে বিক্রি করে , কিন্তু প্রচন্ড চড়া মুল্যে।
এই ক্ষেত্রে জায়েজ?
by (808,980 points)
চড়ামূল্য দিয়ে ক্রয় করতে অপারগ হলে তখন নিতে পারেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...