আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
108 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (17 points)
edited by
আসসালামু আলাইকুম
আমি একজন এডভোকেট।
আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি
আমার বাবা মা আমার ভাই এর মতামতে আমাকে
বাসা থেকে বের করে দিতে চাচ্ছে, ভাড়া বাসা নিয়ে আজীবন আমাকে থাকতে হবে, আর বাবা মা এর বাড়িতে কখনো আসতে পারবো না,
সেই সাথে আমার কখনো বিয়ে হতে দিবে না।
আর লোকজন কে মিথ্যা প্রচার করবে যে আমার বিয়ে হয়ে গেছে,
এখন আমার ভাই এরকম করার কারন হল,
১ সম্পদের লোভ
২.আমার বাবা মা বৃদ্ধ হলে তাদের সেবা করার জন্য যাতে তার কোন দায়িত্ব না থাকে।
৩.সে সময় মত বিয়ে করতে পারে নি।
৪.সে যাদুগ্রস্ত হতে পারে
৫.সে আমার সাথে এমন আচরণ করে যে মনে হয় এখনই মাটিতে পুতে ফেলবে আমাকে
৬.আমার বাবা মা কে বলতেছে যেন সম্পদ সব তার নামে লিখে দেয়
অনেক হুমকি দিচ্ছে।
৭.আরও যে কত যুক্তি দিয়ে ঝগড়া করে তার কোন হিসেব নেই ভয়ংকর অবস্থা
এই অবস্থায় বাবা মা আমার দুঃখ কস্টের কথা এক বিন্দু পরিমান চিন্তা করে না।
ওনারা ওনার ছেলের সাথে একমত,

বাবা মা আমাকে বাচিয়ে রাখতে চায় শুধু যাতে বৃদ্ধ বয়সে সেবা করতে পারি, আর ওকালতি করে সব টাকা পয়সা তাদেরকে খরচ করতে পারি, আর ভাড়া বাসা নিয়ে আলাদা বাড়ি থেকে চলে যাই শুধু বিপদে পরলে যাতে তাদের পাশে থাকি

কোন বিয়ে আসলে ভেংগে দেয়,
তবে যারা আমার কাছে যৌতুক চায়,বা
যারা একদম তাদের কথায় চলবে সেই পাএকে চয়েজ  করে।
মা সব কিছুর পরিচালক ভাই এর কথা মতে,
আমার ভাই এর পারমিশন ছাড়া বাসায় একটা ব্লেন্ডার ও কিনেনা,
বাবা মা দুইজন চাকরি করে
তবুও নিজের সন্তানের ব্যপারে পুএের সিদ্ধান্ত মেনে নিয়েছে

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঐ বোনটব ধৈর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করবে। নামায ও ধৈর্য্যর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে।
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।(সূরা বাকারা-৪৫)
আল্লাহ তা'আলা বলেন,
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﺍﺻْﺒِﺮُﻭﺍْ ﻭَﺻَﺎﺑِﺮُﻭﺍْ ﻭَﺭَﺍﺑِﻄُﻮﺍْ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ
হে ঈমানদানগণ! ধৈর্য্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সামর্থ হতে পার।(সূরা আলে ইমরান-২০০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঐ বোনটি আল্লাহর কাছে কায়মনোবাক্যে মুনাজাত করবে। পরিবারের সবার জন্য হেদায়েত কামনা করবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...