ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি কেউ একজন অন্যকে জমি বিক্রি করে দেয়ার কথা বলে তাহলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি "উকিল বিল বাঈ" তথা বিক্রির উকিল হিসেবে বিবেচিত হবে। তখন উক্ত উকিল বিল বাঈ জমি বিক্রি করতে পারবে। যদি বিক্রেতা উকিলকে কোনো মূল্য নির্ধারণ করে দেয়, তাহলে উকিল উক্ত মূল্যর চেয়ে কম মূল্যে জমি বিক্রি করতে পারবে না। তবে হ্যা, বেশ মূল্যে বিক্রি করতে পারবে। এবং অতিরিক্ত মূল্য তথা বিক্রির সম্পূর্ণ মূল্যটাই মূল মালিক তথা বিক্রেতা পাবে। এখানে উকিল কিছুই নিজের জন্য রাখতে পারবে না।
উকিল যদি লেনদেন শুরু করার পূর্বে মুওয়াক্কিলের সাথে কোনো কমিশন ঠিক করে, তাহলে লেনদেন সমাপ্ত করার পর উকিল সেই বিনিময়ের হকদার হবে। তবে কোনো প্রকার কমিশনের আলোচনা না থাকলে তখন উকিল কোনো কিছুই পাবে না।
لما فی الفتاوی الهندية:
"وقال: لا يجوز بيعه بنقصان لا يتغابن الناس فيه ولا يجوز إلا بالدراهم والدنانير كذا في الهداية. ويفتى بقولهما في مسألة بيع الوكيل بما عز وهان وبأي ثمن كان كذا في الوجيز للكردري،والخلاف في الوكالة المطلقة أما إذا قال الموكل بعه بألف أو بمائة لا يجوز أن ينقص بالإجماع كذا في السراج الوهاج."(کتاب الوکالۃ ج نمبر ۳ ص نمبر ۵۸۸،دار الفکر)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যদি কাউকে অনলাইন থেকে ৫ পিচ থ্রি পিচ অর্ডার করে দিতে চান। নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত মূল্য আপনি নিতে পারবেন না।