আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
79 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (7 points)

السلام عليكم و رحمة الله و بركاته

হুজুর টেলিগ্রাম পাব্লিক চ্যানেল, অনলাইন,  এর পিডিএফ পড়া কি জায়েজ? যেমন টেস্ট পেপার, বিভিন্ন প্লাটফর্ম এর পেইড বইয়ের পিডিএফ । টেলিগ্রাম বিভিন্ন বড় চ্যানেল,যেমন পিডিএফ মাল্টিভার্স, পিডিএফ নেক্সাস, তাছাড়া ক্রোমে এডুকেশন ব্লগ এসবে প্রচুর পেইড পিডিএফ পাওয়া যায়।ডিরেক্ট পিডিএফ না বইয়ের পৃষ্টার ছবি তুলে পিডিএফ বানানো হয়।এসব পড়ার জন্য পারমিশন লাগে জানি কিন্তু অনুমতি নেয়ারও কোনো উপায় নাই,একজন প্লাটফর্ম এর আপুকে আস্ক করেছিলাম তিনি বলেছেন তোমার সামর্থ্য না থাকলে পড়তে পারো।

একজন মধ্যবিত্ত হিসাবে সব কেনার সামর্থ্য আমার নাই,এজন্য কি আমি এসব পড়তে পারবো যেহেতু ওদের থেকে পারমিশন নেয়ারও কোনো ওয়ে নাই!

আমি মারাত্মক কনফিউশান এ আছে এদিকে আমার জন্য অনেক গুরুত্বপূর্ণও এসব, সব কেনার পসিবিলিটিও নাই।তাছাড়া এসব অনেক বড় চ্যানেল,প্রচুর স্টুডেন্টস এসব ইউজ করে থাকে।তাছাড়া বইয়ের মেইন অংশের পিডিএফ দেয় যার কারণে অনুমতি সংক্রান্ত কিছু থাকলেও আমাদের দৃষ্টি গোচর হয় নাহ!

অনুমতি নেয়ার সুযোগ থাকলে আমি অবশ্যই প্রতি ক্ষেত্রে নিতাম।

স্পেশালি টেস্ট পেপারস,সাপ্লিমেন্ট এসব পড়তে পারব কিনা জানাবেন, এসব সব জায়গায় অহরহ পাওয়া যায় আই মিনগুগল, ক্রোম, ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি তে

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবিস্কার এবং প্রকাশনা সত্ত্বের ক্রয়-বিক্রয়
আবিস্কার সত্ত্ব এমন একটি সত্ত্বকে বলা হয়, যা প্রচলিত নিয়মানুসারে কিংবা আইনগত দিক দিয়ে ওই ব্যক্তির অনুকূলে থাকে,যে ব্যক্তি নতুন কোনো জিনিষ আবিস্কার করেছে বা কোনো জিনিষের নতুন আকৃতি বা রূপ দান করেছে।আর আবিস্কার সত্ত্বের অর্থ হল,এককভাবে ওই ব্যক্তির জন্যই নিজের আবিস্কৃত জিনিষ বানানোর এবং বাজারজাত করার অধিকার থাকবে।আবার কোনো কোনো সময় আবিস্কারক তার আবিস্কার সত্ত্ব অন্য কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর সত্ত্ব ক্রয়কারী তখন আবিস্কারকের মত বাণিজ্যিক ভিত্তিতে ওই জিনিষ প্রস্তুত করে থাকে।এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো কিতাব, বই লিখে কিংবা সংকলন করে, তাহলে ওই কিতাব-বই, প্রকাশ-প্রচার ব্যবসায়িক ভিত্তিতে বাজারজাত করার অধিকার লেখক বা সংখকলকের জন্য সংরক্ষিত থাকে।আবার কোনো কোনো সময় কিতাবের লেখক ওই সত্ত্ব অন্যের কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর ওই সময় ক্রেতা এই কিতাবের প্রকাশ-প্রচার এবং ব্যবসা-বাণিজ্য করার সত্ত্বাধিকারী হয়ে যায়।যে অধিকার পূর্বে লেখকের ছিল,সেই অধিকার চলে আসে ক্রেতার নিয়ন্ত্রণে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1197

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বত্ব সংরক্ষিত কোনো বইয়ের পিডিএফ পড়া জায়েয হবে না। যদি পিডিএফ ব্যতিত আপনার জরুরত অন্য কোনো ভাবে মিটানো সম্ভব না হয়, তাহলে প্রকাশককে মূল্য পরিশোধ করার নিয়তে আপাতত পিডিএফ পড়তে পারবেন। যদি মূল্য পরিশোধের কোনো উপায় খুঁজে না পান, তাহলে তখন সেই পরিমাণ টাকা সদকাহ করে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...