আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
99 views
in সাওম (Fasting) by (13 points)
আসসালামু আলাইকুম ওস্তাদ।উত্তরটা আর্জেন্ট ছিল।জাযাকাল্লাহ খয়রন।
(১)রোযার কথা ভুলে গিয়ে যদি কেউ ইস্তিঞ্জার পর হাত,আংগুল দিয়ে ঘষে ঘষে জরায়ুর মুখ পরিষ্কার করে তাহলে কি রোযা ভেঙে যাবে?উল্লেখ্য রোযার কথা মনে হওয়ার সাথে সাথে তা থেকে বিরত হয়ে যায়।
(২)সাদাস্রাব যায় প্রস্রাবের আগে- পরে,রোযা থাকা অবস্থায় কীভাবে এটা থেকে পবিত্রতা অর্জন করবে?
কারণ পানি দিয়ে ধোঁয়ার সময় তো হাত,আংগুল দিয়ে যোনিপথ পরিষ্কার করা হয়।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
রোযাদার যদি ভুলক্রমে মনের অজান্তে পানাহার করে ফেলে,তাহলে এতে রোযার কোনো সমস্যা হবেনা।

উক্ত রোযা আদায় হয়ে যাবে।

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَوْفٍ عَنْ خِلَاسٍ وَمُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ أَكَلَ نَاسِيًا وَهُوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সওম অবস্থায় ভুলে কিছু খেয়ে বা পান করে ফেলে, সে যেন সওম পূর্ণ করে। কেননা এ খাওয়ানো ও পান করানো আল্লাহর তরফ থেকেই হয়ে থাকে।

সহীহ : বুখারী ১৯৩৩, মুসলিম ১৯৫৫, ইবনু মাজাহ ১৬৭৩, আহমাদ ৯১৩৬, ১০৩৬৯, দারিমী ১৭৬৭, ইবনু খুযায়মাহ্ ১৯৮৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮০৭১, ইবনু হিব্বান ৩৫১৯, আবূ দাঊদ ২৩৯৮, ইরওয়া ৯৩৮, সহীহ আল জামি‘ ৬৫৭৩।
,
বিস্তারিত জানুনঃ  
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার রোযা ভেঙ্গে যাবেনা। 

(০২)
এক্ষেত্রে ভিতরে আঙ্গুল প্রবিষ্ট না করে ভালোভাবে পানি ঢেলে ডলে ধোয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 337 views
0 votes
1 answer 236 views
...