আসসালামু আলাইকুম। আমি নরমালি খুব একটা স্বপ্ন দেখি না বা দেখলেও ঘুম থেকে উঠার পর সেভাবে মনে থাকে না। আজ রাতে আমি সপ্ন দেখি যে একজন খুবই দামী খেজুরের দোকানে ঢুকতে ইতস্ততবোধ করছে। তো আমি তাকে শপে ঢুকি, খেজুরের দাম জিজ্ঞাসা করি, সাথের লোকটি খেজুর খেয়ে দেখে। এরপর খেয়াল হয় যে আমার সু জুতাটি কেউ চুরি করেছে। এরপর ঘুম ভেঙে যায়। উঠে সময় দেখে বুঝতে পারি ফজরের আযান হয়ে গেছে, নামাযের সময় আছে। আমি অবিবাহিত। গতকাল একটি পাত্রী দেখেছি।