আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
162 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (38 points)
Assalamualaikum warohmatullohi wabarokatuh sommanito ustaj

১. গতোকয়েকদিন আগে স্বপ্নে দেখি আমি একা একটা ভীড়ের মধ্যে আছি। যেখানে শত-শত মানুষ জড়ো হয়ে আছে। আমু আমার হাসব্যন্ডকে খুজছিলাম।
এর মাঝে দেখি আমার পরিচিত এক ছেলে তার মাকে নিয়ে এসেছে আমাকে বিয়ে করবে জন্য। তার মা আমার ভাইয়ার কাছ থেকে নাকি অনুমতি এনেছে, তাই তারা এসে আমাকে অনেক অনেক স্বর্ণালংকার পড়িয়ে দিচ্ছিলেন। যেহেতু আমি একা ছিলাম কিছু বলতে পারছিলাম না। মনে হলো কিছু বললেই আমার উপর আক্রমণ করবে। তারা সম্ভবত আমাকে ১০ ভরির বেশি গোল্ড পড়িয়েছে। আমি অস্থির হয়ে পালানোর পথ খুজতেছিলাম। সে ছেলে কাজি এনে বিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ কবুল বলেছে আমাকে বলতে বলেছে আমি বলিনি।
পরক্ষণেই আমি সোজা হাটতেছিলাম সুযোগ পেলেই দৌড়াচ্ছিলাম। কিন্তু সে ছেলে আমার পিছু ছাড়ছিল না। আমি ভাবছিলাম শুধু আমার হাসব্যন্ডের কি হবে? ভাইয়া এমনটা কেন করেছে? আমাকে একা রেখে গিয়েছে কেন?
এরপর দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে চলে আসি দেখি সে ছেলেও আমার পিছনে।এরপরই আমার ঘুম ভেঙে যায় রাত প্রায় ১.৪৫ এর দিকে।

বি.দ্র. স্বপ্নের এই ছেলে বাস্তবেও এতোটাই উন্মাদ আমাকে বিয়ে করার জন্য। স্বপ্নের সাথে বাস্তবে এগুলো মিলে যায়, তারাও ১৫ ভরির মতো গোল্ড বানিয়ে রেখেছিলেন।

এ স্বপ্নের ব্যাখ্যা কী হবে উস্তায?


২. আজকে স্বপ্নে দেখি আমার ভাইয়া আর ভাবি আমাকে কনে সাজে সাজিয়ে দিয়েছেন। সাথে বিয়ের মালা পড়িয়েছেন। আমি বারবার জিঙ্গেস করতেছিলাম কেন পড়াচ্ছেন? তারা চুপ করে ছিল। এরপর আমাকে নিয়ে তারা অটো করে যাচ্ছিলেন সেখানে দেখলাম আর একটা অটো করে কয়েকজন মানুষ আসছে তার মধ্যে একটা ছেলে আড় চোখে তাকিয়ে ছিল। আমি ছেলেটাকে দেখে চিনে ফেলি এবং ভয় পেয়ে যাই যে এই লোক এখানে কেন ভেবে।
এরপর দেখি আমার ভাইয়া ঐ ছেলের সাথে আমাকে বিয়ে দিবে, সব আয়োজন করেছেন। আমি বলি যে আমি তো বিবাহিত, আমার হাসব্যন্ড আছেন, আমি কেন বিয়ে করব? এরপর ভাইয়া বলেন যে তোমার হাসব্যান্ড কিছু ভুল করেছে তাই তাকে কিছু টাকা দিয়ে বলেছি যেভাবেই হোক তোমাকে যেন ডিভোর্স দিয়ে দেন।
আমি এটা শুনে সাথে সাথে আমার হাসব্যন্ডকে কল করি মেসেজ করি তিনি কোনে রেসপন্স করছিলেন না।
আমি ভাইয়াকে বলতেছিলাম এটা তো হতে পারেনা, আমি উনার সাথে কথা বলে নেই, তাছাড়া আলাদা হয়ে গেলেও ইদ্দত পালন করতে হবে। সে সময়টুকুও তো লাগবে.....

এরপর ভাবি আব্বা ভাইয়া আমাকে অন্যএকটা চমৎকার জায়গায় নিয়ে যায় আমার মন ভালো করার জন্য। সেখানে পানি ছিল আমরা নৌকায় ছিলাম, আর আশেপাশে অনেক বিরল প্রজাতির প্রাণী ছিল দেখতে খুবই সুন্দর।
এগুলো দেখেও আমি শান্ত হচ্ছিলাম না। আমি বাসায় চলে আসি।
এরপর আমার হাসব্যান্ডকে আবার কল করি। তিনি কল ব্যাক করেন। তার সাথে কথা বলি, আমি জিজ্ঞেস করছিলাম আমাকে কল দেননি গতোদুইদিনের মতো?
তিনি শুধু কাদছিলেন আর বলছিলেন আমি তোমাকে কল দিতে চেয়েছি কিন্তু কল দিতে পারিনি। আমিও কাদতেছিলাম। আমাকে উনি আস্ক করেছিল, ভাইয়া যেগুলো তোমাকে করতে বলেছিল তুমিকি সেগুলো করেছে? আমি না বলি। তিনি অনেক খুশি হোন এবং বলেন আলহামদুলিল্লাহ। আমি তোমার থেকে কখনই আলাদা হবো না। এরপরই ঘুম ভেঙে যায় রাত ৪.৫ এর দিকে।
বি. দ্র: স্বপ্নে যে ছেলের সাথে বিয়ে হতে দেখেছি বস্তবেও তার সাথে বিয়ে হওয়ার কথা চলছিল। পরবর্তীতে আমরা না বলাতে অনেক অনেক পাগলামো করেছে। এখনও কল মেসেজ করেন আমার ভাইয়ার কাছে।

এ স্বপ্নের ব্যাখ্যা কী হবে উস্তায? এবং আমার করণীয় কী?

জাযাকুমুল্লহু খইরন ফিদ-দুনইয়া ওয়াল আখিরহ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) স্বপ্নটি কল্পনাপ্রসূত। মনের কল্পনা স্বপ্নে চিত্রিত হয়েছে।
(২) স্বপ্নটি যিনি দেখেছেন, তার জীবনে বারাকাহ আসবে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...