আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
117 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (9 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শায়েখ।

শায়েখ আমার বড় বোনের বয়স ৩০ বছর।তার আগে একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক ছিলো।পরিবারকে জানায়,আব্বু আম্মু খুব রেগে যায় আর কষ্ট পায়।পরিবর্তে ঐ ছেলে অন্য জায়গায় বিয়ে করে ফেলে।সম্পর্কটা আর থাকেনা আলহামদুলিল্লাহ।আমার বোনের এর আগেও অনেক ছেলের সাথে সম্পর্ক ছিলো।এইচএসসির পরে তাকে ঢাকাতে প্রায়ভেট ভার্সিটিতে ভর্তি করা হয়।প্রথমে ফুপুর বাসায় থেকে ক্লাস করতো।তারপর প্রায় ২/৩ বছর পরে মেস নেয়।আব্বু আম্মু রাজি ছিলোনা এতে এবং কথা বলাও বন্ধ করে দেয়।তবুও সে অন্য মেসে চলে যায়।MBA শেষ  করে ঢাকাতেই একটা ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলে চাকরি করে।স্কুলের পরিবেশ ইসলামিক আলহামদুলিল্লাহ।কোনো ফ্রি মিক্সিং এর সুযোগ নেই+বোরখা হিজাব বাধ্যতামূলক।সে আগে থেকেই বোরখা আর হিজাব পরতো মুখ খোলা রেখে।অনার্স থেকেই বিয়ের কথা বলতো আব্বু আম্মু কিন্তু সে নানা বাহানা দিতো যে বিয়ের পরে পড়া যায়না।অমুকের শশুড়বাড়ি থেকে "বিয়ের পরে পড়াবো" বলে আর পড়তে দিনি।তখন আব্বু আম্মু অনার্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে।অনার্স শেষ হলে বিয়ের কথা বললে বলতো বিয়ে করবেনা।তারপর হিন্দু ছেলের কথা বাসায় জানায়।বাসায় নানান ঝামেলা হয়।আম্মুর দোয়া আর আল্লাহর দয়ায় সেটা থেকেই বেচে যায়।মাস্টার্স ভর্তি হয় বাসায় না জানিয়ে।আব্বু মাস্টার্স এর জন্য টাকা দিইনি।সে টিউশন করে ফি দিয়েছে ভার্সিটির।তারপর চাকরি পায়।অনেক ভালো ভালো বিয়ে ভেঙেছে।কথা দিতো যে ৬ মাস পরে বিয়ে করবে কিন্তু কখনোই কথা রাখেনি।আমার আব্বু খুব ভালো মানুষ,সে সবার থেকে পালিয়ে বেরায় কারন সবাই জিজ্ঞেস করে মেয়ের বিয়ের কথা।ঘটকের ফোন ধরেনা কারন তার মেয়েই রাজি নেই।বাসায় আসলে বিয়ের কথা বললেই প্রচন্ড খারাপ ব্যাবহার করে আম্মুর সাথে,বিশ্রি ভাষা ব্যাবহার করে।ভালো ছেলেও পাওয়া যাচ্ছেনা।বয়সে সবাই ছোট হয়ে যাচ্ছে আপুর থেকে।এবার ভালো ২ টা ছেলের সন্ধান পাওয়া গিয়েছে।তারা আপুকে পছন্দ করে দেখতে আসতে চেয়েছিলো আগের মাসে।কিন্তু আপুকে বললে বলে যে এখন না ইদের পরে বিয়ে করবে সে,নিজের পছন্দে বা পরিবারের পছন্দে।কয়দিন আগে সে আম্মুকে জানায় তার একটা রিলেশন আছে।ওকে বিয়ে করবে।আম্মু বায়োডাটা চায় সে দেয়।ছেলের বয়স ২৩ বছর।ইন্টার শেষ করে একটা জুসের দোকান আছে।বাবা মারা গেছে।বোন দেশের বাইরে থাকে উনি টাকা পাঠায় সেটা দিয়ে তার মা চলে।আর ছোট একটা ভাই আছে।দেখতে মনে হচ্ছে নেশা করে।খুব চিকন ছোটখাটো একটা ছেলে।আর আপুর বয়স ৩০,সে মোটাতাজা শর্ট একটা মেয়ে,বয়সের ছাপ চেহারায় স্পষ্ট। পাশাপাশি দাড়ালে মনে হবে ছেলে কিংবা ছোট ভাই।

২য় ব্যাপার হচ্ছে,সে থাকতো একটা ফ্যামিলি বাসার ফ্লাটে।অনেকগুলো মেয়ে মিলে মেস করে থাকতো।নিচে দারোয়ান ছিলো।পুরুষের যাওয়া কড়া নিষেধ ছিলো।আমার আব্বুকেও যেতে দেয়নি।এই বাসায় আম্মুও ছিলো কিছুদিন।সে অনেকদিন ধরে ভিডিও কল দেয়না।যখন স্কুলে থাকে তখন দেয়।আমার খুব সন্দেহ হয় যে সে মনেহয় বাসা চেঞ্জ করেছে।আগের মাসে সে বাসায় আসলে আমি তার ফোনে একটা app থেকে কিন্তু ম্যাসেজিং দেখতে পাই।সেখানে যা বুঝি তা হলো "কয়েক ঘন্টার জন্য কিছু কাপল রুম ভাড়া নেয়,আপু সে রুম ভাড়া দেয়"। কাস্টমার বলছিলো " সেইফ তো ভাই?"আপু রিপ্লাই করলো "হ্যা ১০০% সেইফ,ফ্যামিলি বাসা",তারপর লোকেশন পাঠায়।মুলত ঐ app টা ভাড়া বাসা খোজার জন্য প্রসিদ্ধ। আমার তখন সন্দেহ হয় যে সে মনেহয় আগের মেসে থাকেনা।আমি আজ বললাম যে আপু তোমাকে সারপ্রাইজ দিবো।হুট করে তোমার বাসায় যেয়ে।সে বলে যে বলে আসিস।আমি বললাম যে আজ বললাম আর বলবোনা একবারে যেয়ে সারপ্রাইজ দিবো।সে বল্লো যে তার স্কুলে নাকি পিকনিক আছে কবে,না বলে গেলে আমিই সারপ্রাইজড হয়ে যাবো।আমি বললাম যে তাহলে বাসার আপুদের বলো যেনো আমাকে বাসায় ঢুকতে দেয়।তখন সে বলে যে সে আর আগের বাসায় নায় বাসা চেঞ্জ করেছে।আমি এড্রেস চেলে সে বল্লো যে আমাকে বলে আসিস তখন জানাবে।আগের বাসার কাছাকাছিই নতুন বাসাটা।

শায়েখ এই হলো ঘটনা,আমার আব্বু আম্মু খুবই ভালো মানুষ, নামায পরে,আমাদেরও দ্বীনি শিক্ষা দিয়েছেন।তারা এখন বুঝতে পারে যে আপুকে ঢাকায় পড়তে পাঠানো তাদের ভুল ছিলো।আম্মু খুব তওবা করে কান্নাকাটি করে।আমার বিয়ে হয়ে গিয়েছে ১ বছর হতে যাচ্ছে,আমার শশুড় আব্বুকে খুব জোর করে আমাকে চেয়ে নিয়ে এসেছে আদর করে।আব্বুর ইচ্ছা ছিলোনা বড় আপুর আগে আমাকে বিয়ে দেওয়ার।কিন্তু আমারো বিয়ের বয়স হয়ে গিয়েছিলো।

আমার আব্বুর পরিবারে কোনো হকপন্থি দ্বীনি মানুষ নেই শায়েখ, যে পরামর্শ দিবে।আমার শশুরবাড়িরও কাউকে কিছু জানাতে পারিনা লজ্জা লাগে।শায়েখ আমার বোন যে গুনাহের মধ্যে আছে এটার চেয়েও আব্বু আম্মুর কথা ভেবে খুব কষ্ট লাগে কারন তারাও গুনাহের মধ্যে আছে।
দয়া করে বলবেন, দোয়া করার পাশাপাশি  আমাদের সকলের কি করনীয়  শায়েখ?পরামর্শ দিবেন আব্বু আম্মুর এখন কি কি পদক্ষেপ নেওয়া উচিত।খুব চিন্তা আর কষ্টে আছি সবাই।শায়েখ দয়া করে পরামর্শ দিবেন।

আল্লাহ আপনাকে সর্বোত্তম  প্রতিদান দিন।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।(সূরা বাকারা-৪৫)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রথমে আপনাকে বলবো,  ধৈর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করুন। তাহাজ্জুদের নামায পড়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দু'আ করুন যাতেকরে আপনার পরিবারকে আল্লাহ সুখশান্তি দান করেন।হেদায়েত দান করেন।

আল্লাহ তা'আলা বলেনঃ 
ﺍﺩْﻉُ ﺇِﻟِﻰ ﺳَﺒِﻴﻞِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﺤِﻜْﻤَﺔِ ﻭَﺍﻟْﻤَﻮْﻋِﻈَﺔِ ﺍﻟْﺤَﺴَﻨَﺔِ ﻭَﺟَﺎﺩِﻟْﻬُﻢ ﺑِﺎﻟَّﺘِﻲ ﻫِﻲَ ﺃَﺣْﺴَﻦُ ﺇِﻥَّ ﺭَﺑَّﻚَ ﻫُﻮَ ﺃَﻋْﻠَﻢُ ﺑِﻤَﻦ ﺿَﻞَّ ﻋَﻦ ﺳَﺒِﻴﻠِﻪِ ﻭَﻫُﻮَ ﺃَﻋْﻠَﻢُ ﺑِﺎﻟْﻤُﻬْﺘَﺪِﻳﻦَ
আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন হেকমত তথা জ্ঞানের কথা বুঝিয়ে ও নরমভাবে উপদেশ শুনিয়ে, এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তাই ঐ ব্যক্তি সম্পর্কে বিশেষ ভাবে জ্ঞাত রয়েছেন, যে তাঁর পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং তিনিই ভাল জানেন তাদেরকে, যারা সঠিক পথে আছে।(সূরা নাহল-১২৫)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...