(০১)
দারসে নিজামি এটি কওমি মাদ্রাসার প্রচলিত সিলেবাস, যেখানে উচ্চস্তরের ইসলামিক শিক্ষা দেওয়া হয় (যেমন ফিকহ, হাদিস, তাফসীর ইত্যাদি)
মাদানি নেসাব, এটি অনেক ক্ষেত্রে দারসে নিজামি-এর সংক্ষেপ ও সহজ সংস্করণ যা নতুনদের জন্য বেশি উপযোগী বা পরিচিত করা হয়; এখানে মূলত আরবি ভাষা থেকে শুরু করে ইসলামী বিষয়গুলোর ভিত্তি পড়ানো হয়।
এর দুটির মধ্য হতে কোনটা “ভালো” তা নির্ভর করে আপনার লক্ষ্য ও সময়ের উপর।
যদি আল্লাহর বই কুরআন-হাদিস গভীরভাবে বুঝতে, উচ্চস্তরের উলামায়ে কেরাম হিসেবে পড়াশোনা করতে চান, দারসে নিজামি বেশি উপযোগী।
যদি ইসলামী শিক্ষা ভিত্তি-পর্যায়ে দ্রুত শিখতে চান বা শুরুতে কম জটিল ও সহজ পথ চান,তাহলে মাদানি নেসাব ভালো।
(০২)
প্রায় সব জায়গায় মাদানি নেসাব ৭ বছর মেয়াদি কোর্স হিসেবে চালানো হয়।
এখানে ধাপে ধাপে আরবি ভাষা, ইসলামিক ফিকহ, আকাইদ, তাফসীর, হাদিস ইত্যাদি শেখানো হয়।
সাধারণভাবে: ১-২ বছর, আরবি ভাষা ও বুনিয়াদি ইসলামিক শিক্ষা।
পরবর্তী বছরগুলো, হাদিস, তাফসীর, ফিকহ, শরীয়াহ ইত্যাদি।
এতে আরবি ভাষার মৌলিক জ্ঞান থাকতে হয় (কাজেই প্রাথমিক আরবি শেখানো হয় আগেই।
(০৩)
মাদানি নেসাব শেষ করলে আপনি ইসলামের মূল পাঠ্য বিষয়গুলো সম্পর্কে ভালো একটি স্তরের শিক্ষা পাবেন।
এতে আরবি ভাষা থেকে শুরু করে হাদিস-তাফসীর পর্যন্ত পঠন-পাঠন হয়।
এরপরে উচ্চতর হাদিস, উচ্চতর ফিকহ, উচ্চতর তাফসীর ইত্যাদি গবেষণা বিভাগ রয়েছে।
কিন্তু মহিলাদের জন্য এগুলো রয়েছে কিনা তা জানার জন্য আপনার নিকটতম কোন মাদানি নেসাবের মাদ্রাসার সাথে যোগাযোগ করে জেনে নিবেন।
মাদানী নেসাব অনুযায়ী ৭ বছর পরে দাওরায়ে হাদিস পাশ করলে সেক্ষেত্রেও তাকে আলেমা বলা হবে।
(০৪)
হ্যাঁ, পারবে।
(০৫)
এটি আবশ্যক নয়।
তদুপরি থাকলে ভালো।
(০৬)
মাদানি নেসাবের সিলেবাস সম্পর্কে জানতে আপনার নিকটতম কোন মাদানি নেসাবের মাদ্রাসার সাথে যোগাযোগ করে জেনে নিবেন।
(০৭)
এ সংক্রান্ত জানতে নিকটতম কোন মহিলা মাদ্রাসায় যোগাযোগ করার পরামর্শ রইলো।