আসসালামু আলাইকুম, হুজুর
এলেম অর্জন এর জন্য প্রশ্ন:
মাসুদের স্ত্রী মাসুদের সাথে প্রায়ই ঝগড়া করে। একদিন মাসুদের চাচা মাসুদ কে বলে, "তোমার স্ত্রী তোমার সাথে ঝগড়া করলে, তোমার স্ত্রীকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা"।
আবার মাসুদকে মাসুদের চাচা জিজ্ঞাসা করে, " বলতো মাসুদ কি করবা?" মাসুদ জবাব দেয়, সে তার স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে।
একদিন মাসুদের স্ত্রীর সাথে মাসুদের ঝগড়া হয়, মাসুদ কোন শব্দ উচ্চারণ করে নি, মাসুদের চাচার কথা মনে হয়, মাসুদ তা* এর নিয়ত করে, এবং মাসুদ তার স্ত্রীকে রুমের বাইরের দিকে বের হওয়ার জন্য ঘাড় ধাক্কা দেয়। কিন্তু মুখে কিচ্ছু বলে নি। এতে কি মাসুদের স্ত্রীর সাথে মাসুদের তা* হবে?