আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
52 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (12 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।

আমাদের একটি মোরগ আছে।সেটিকে আমরা জবাই করার জন্য যখন ধরতে যাই তখন মোরগ টা কিছু টা আল্লাহ আল্লাহ ডাকে।একদম স্পষ্ট শোনা যায় নি।তবে কিছুটা আল্লাহ আল্লাহ ডাকের মতো শোনা গিয়েছে।এখন এই মোরগ টা কি খাওয়া যাবে?

১)যদি কোনো মোরগ বা মুরগি আল্লাহ আল্লাহ ডাকে তাহলে সেটি কি খাওয়া জায়েজ হবে?

২)আর যদি সেই ডাক কিছুটা অস্পষ্ট হয় তাহলে কি তা খাওয়া যাবে?

উত্তর টা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় হুজুর।জাযাকাল্লহু খইরন।

1 Answer

0 votes
by (805,200 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَـٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا
সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যাকিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষনা করে না। কিন্তু তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পার না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ।(সূরা বনি ইসরাঈল-৪৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) পৃথিবীর সবকিছুই আল্লাহর মহত্ব ও মহিমা প্রকাশ করে। (কাফিররাও বিপদে পতিত হলে আল্লাহকেই স্বরণ করে) গাছ বৃক্ষ ও সমস্ত প্রাণীকুল আল্লাহর মহিমাকে প্রকাশ করে থাকে। সুতরাং কোনো মোরগের কাছ থেকে আল্লাহ শব্দের মত আওয়াজ শুনতে পেলে সেই মোরগ ভক্ষণ করা নাজায়েয হবে না।

(৩) স্পষ্ট করে তো ডাকা সাধারণত সম্ভব হবে না। অস্পষ্ট ভাবে শুনা গেলেও সমস্যা নেই। সেটাকে ভক্ষণ করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...