আসসালামু আলাইকুম।
সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দ্বীনি কমিউনিটিতে অনেক পোস্ট দেখা যায় এরকম যে, 'Year end massage for me' অর্থাৎ, বছরের শেষ উপলক্ষ্যে একটা বার্তা লিখার জন্য বলে। আবার অনেকে বলে পোস্ট করে নতুন বছর উপলক্ষে একটা বার্তা, বা ম্যাসেজ পেতে চান।
এই বিষয়গুলো কি ঠিক? নতুন বছর, বা বছরের শেষ উপলক্ষ্যে কিছু চাওয়া কি ঠিক হবে? এগুলোও তো একভাবে নয়তো আরেকভাবে বছরের শেষ অথবা নতুন বছর উদযাপন এর মধ্যেই পড়ে, তাই নয় কি?
যদি তাই হয়, তাদেরকে কীভাবে বুঝাতে পারে যে তাদের এহেন কাজকর্ম সঠিক নয়।
দয়া করে উত্তর দিবেন ইনশাআল্লাহ।