আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
127 views
in পবিত্রতা (Purity) by (3 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
জাওয আর আমি নিজেদের বাড়ি আলাদা থাকি। আমাদের মাঝে মাঝে রাতে দেখা হয় তবে একসাথে ঘুমানো হয়না। ফলে রাতে যেটুকু সময় থাকা হয় তার মাঝে যেকোন সময় আমরা একান্তভাবে মিলিত হই। এরপর ঘুমিয়ে যাই আর রাত ১০/১১ টায় গোসল করে ঘুমানো টা কিছু টা কষ্টদায়ক হয় আর বাসায় মানুষ আছে। ফলে ফজরের সময় উঠে গোসল করে নামায পড়ি। অনেক সময় উঠে দেখি ওয়াক্তের সময় আছে ৫/১০ মিনিট। ফলে এই সময়ের মাঝে গোসল করে নামায পড়তে পড়তে ওয়াক্ত চলে যাবে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? ইনশাআল্লাহ
নাকি আমি শুধু অযু করে নামায পড়ে ফেলতে পারব ইনশাআল্লাহ?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا فَامْسَحُواْ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللّهَ كَانَ عَفُوًّا غَفُورًا
যদি পানিপ্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক-পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও-তাতে মুখমন্ডল ও হাতকে ঘষে নাও। নিশ্চয়ই আল্লাহ তা’আলা ক্ষমাশীল।(সূরা নিসা-৪৩)


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
নামাযের ওয়াক্তের সংকীর্ণতার দরুণ জুনুবী ব্যক্তির জন্য তায়াম্মুম বা অজু করে নামায পড়ার কোনো সুযোগ নাই। তবে কিছু সংখ্যক ফুকাহায়ে কেরাম তখন তায়াম্মুম করে সাময়িক ভাবে নামায পড়ার কথা বলেন, অতঃপর গোসল করে নামায দোহড়াতে হবে। 

لما فى "الدر المختار" :
" ۔۔۔ وقیل: یتیمم لفوات الوقت۔ قال الحلبی: فالاحوط ان يتيمم ويصلي ثم يعيده."

وفي " الرد": (قوله: قال الحلبي): اي البرهان الحلبي في شرحه علي المنية، وذكر مثله العلامة ابن امير الحاج الحلبي في الحلية شرح المنية، حيث ذكر فروعاً عن المشايخ، ثم قال: ماحاصله: ولعل هذا من هؤلاء المشايخ اختيار لقول زفر؛ لقوة دليله، وهو ان التيمم انما شرع للحاجة الی اداء الصلاة في الوقت فيتيمم عند خوف فوته ... فينبغي العمل به احتياطاً، ولاسيما كلام ابن الهمام يميل الی ترجيح قول زفر كماعلمته، بل قدعلمت من كلام القنية انه رواية عن مشايخنا الثلاثة ۔ (باب التیمم، 1/246 ط:سعید)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...