আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
80 views
in সালাত(Prayer) by (36 points)
রান্নাঘরে রান্নার সময় যেমন পুরো রান্নাঘরে ধোয়া হয় তেমন ধোয়া ছিল বা তার চেয়ে হালকা তো আমি রান্নাঘরে যাওয়ার পর মুখে কাপড় দিয়ে রাখি।কিন্তু হঠাৎ কোনো কারনে রেগে যাওয়ার ফলে কাপড় ছাড়াই শ্বাস নিই আমি চাইলে সেটা কেন জানি আটকাতে পারতাম না। একপ্রকার এই চিন্তা মাথায় ছিল যে আমি রোযা এখন ধোঁয়া চলে যাবে তবুও।

আবার রান্নাঘরে বসে থাকার ফলে অনেক বার কাপড় ছাড়াই শ্বাস নিতে হয়েছিল। বসার মাঝে হঠাৎই রাগে শ্বাস নিয়েছি রোযা অবস্থায় আছি জানা স্বত্তেও। হতাশ হয়ে কাপড় ছাড়াই রেগে হালকা জোরে শ্বাস নিই কেমন যেন ডোন্ট কেয়ার মুডে। বেশি ধোয়া ছিল না তখন।কিন্তু ধোয়ার গন্ধ ছিল।আবার ধোয়া আছে কি তা দেখার জন্য নাকের কাপড় সরিয়ে শ্বাস নিয়েছি।

আমার ওয়াসওয়াসা আছে। এর আগেও এক রোযা আবার আবার করে রাখতে হয়েছে। ভয় চিন্তায়  অবস্থা।

এখন রোযা কি হবে?  যদিও ধোয়া প্রবেশ করানোর কোনো উদ্দেশ্য ছিল না আমার আর গলায় গেছে কিনা জানি কিন্তু নাকে গন্ধ পাইছি চোখে ধোয়া ছিল

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গ্রহণযোগ্য ফেকহী কিতাবে বর্ণিত রয়েছে-
 أنه من أدخل بصنعه دخانا حلقه بأي صورة كان الإدخال فسد صومه سواء كان دخان عنبرا أو عودا أو غيرهما حتى من تبخر ببخور فآواه إلى نفسه واشتم دخانه ذاكرا لصومه أفطر لإمكان التحرز عن إدخال المفطر جوفه ودماغه
যদি কেউ তার গলার ভিতরে দুয়া কে প্রবেশ করিয়ে নেয়,তাহলে তার রোযা ফাসিদ হয়ে যাবে।প্রবেশ করানো যেকোনোভাবেই হোক না কেন? চায় সে ধুয়া আম্বরের হোক বা উদ কাঠের হোক অথবা অন্য কিছুর হোক।এমনকি যদি কেউ রোযা স্বরণ থাকাবস্থায় সুগন্ধি কাঠ জ্বালিয়ে নিজের নাকের কাছে নিয়ে এসে সু-গ্রাণকে গ্রহণ করে,তাহলে তার রোযাও ফাসিদ হয়ে যাবে।কেননা এত্থেকে বেঁচে থাকা তার জন্য সম্ভবপর ছিলো।(হাশিয়াতুত তাহতাবী আ'লা মারাক্বিল ফালাহ-১/২৪৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1426

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু অনিচ্ছাকৃত রান্নাঘরের এই ধোয়া শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরে যাচ্ছে, তাই রোযা ফাসিদ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 428 views
0 votes
1 answer 352 views
asked Mar 22, 2023 in সালাত(Prayer) by Zohora (14 points)
+1 vote
1 answer 663 views
0 votes
1 answer 390 views
0 votes
1 answer 463 views
asked Feb 4, 2022 in সালাত(Prayer) by Nushrat Niru (1 point)
...