আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
147 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আসসালামু আলাইকুম।
আমার বয়স ২৭ বছর। আমার ৬ বছর বয়সে আমার আব্বা আম্মার ডিভোর্স হয়ে যায়। তখন থেকে নানার বাড়িতে বড় হয়েছি। যেহেতু আব্বা আম্মার ডিভোর্স তাই আমার অনেক বিয়ের প্রস্তাব এসেও ভেঙে যায়। এভাবে চলতে চলতে এক পযার্য়ে আমার এখন আর  বিয়ে করতে মন চায় না। আমি আমার নানার বাড়িতে অনেক আদরেই থাকি। পাশাপাশি একটি মাদ্রাসায় বাচ্চাদের বাংলা অংক পড়াচ্চছি। আমার জন্য কি বিয়ে করা ফরজ?  বিয়ে না করে থাকলে কি গুনাহ হবে? আমি দেখতেও অনেক সুন্দরী না। যার কারনে অনেক ভয় কাজ করে যদি পরবর্তীতে এই কারণে কোন সমস্যা হবে কিনা। আমার আরও ২ জন ছোট বোন আছে।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিবাহের সামর্থ রয়েছে, আর্থিক শারিরিক উভয় রকম সামর্থ্য রয়েছে,এবং যিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে,তাহলে এমতাবস্থায় বিয়ে ওয়াজিব। বিবাহের সামর্থ্য রয়েছে,তবে যিনা-ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা নাই এমতাবস্থায় বিয়ে করা সুন্নত। এবং স্ত্রীর হক আদায় না করার আশংকা থাকলে তখন বিয়ে করা মাকরুহ।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2276

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অবস্থাভেদে বিয়ে করা ফরয,ওয়াজিব,সুন্নত ও হারাম হয়। গোনাহের আশঙ্কা না থাকলে ইসলামে আজীবন অবিবাহিত থাকার চেয়ে বিবাহ করাই উত্তম।

সাধারণত বিয়ে করা সুন্নত। এবং ভবিষ্যত পরিকল্পনার  নিমিত্তে উম্মতের সংখ্যা বৃদ্ধির নিয়তে বিয়ে করা উচিত। সুতরাং আপনি বিয়ে করবেন। আল্লাহ আপনাকে বিয়ে করার তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 360 views
...