আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
126 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম,
আমার গত প্রায় ২.৫ মাস হলো বিয়ের। সুন্নতী তরীকায় বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। অনুষ্ঠান হয়নি কোনো, সাদামাটা বিয়ে,,মসজিদে  হয়েছে।আমার শশুরবাড়ি ভালো।আলহামদুলিল্লাহ।  কিন্তু আমার শাশুড়ী  বিভিন্ন নিয়ম কানুন পালন করার মন মানসিকতা রাখে আমার বাপের বাড়ির কাছ থেকে।  যেমন: বিয়ের পরের দিন সকালে মাছ আর মিষ্টি ২০ ৩০ কেজি পাঠানো লাগে শশুরবাড়ীতে। মেয়ের বাবা বিয়ের পরের দিন যখন মেয়ে আর জামাইকে নিতে আসে তখন নাকি মেয়ের নানাশশুর অথবা ননদ কেও নাকি সাথে নিয়ে যেতে হয়। মেয়ের বাপের বাড়ি থেকে এটা ওটা দিতে হয়। বিয়ের পরে এসব নিয়ম নাকি থাকে। প্রতি সিজনে কিছু দিতে হয় এসব।

আমার কথা হলো আমাদের বিয়েটা সুন্নত তরীকায় হয়েছে। ওয়ালিমাও হয়নি। ওয়ালিমা করবে ২ মাস পর এমন কথা বিয়ের আগে দেয়া হয়েছিলো মেয়ের বাপের বাড়ির লোকজনকে কিন্তু এখন তাদের এমন কোনে চিন্তা ভাবনা নাই আমার মনে হচ্ছে।
আমার ২ টা প্রশ্ন❓
১। বিয়ের পর যে এসব নিয়ম কানুন পালন করার কথা বলা হচ্ছে। ইসলাম এটাকে কি বলে??  আমার বাবা কিছু নিয়ম এ ত্রুটি করছে দেখে আমার শাশুড়ী আমাকে সেটা একটু বলেছে কিন্তু কথার টোন নেগেটিভ ছিলো।

২। ওয়ালিমা করাটা আবশ্যক কি?? বা বিয়ের আসল অনুষ্ঠান কোনটা???

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না। কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ- হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)

এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1364


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি কোথাও যৌতুক দেয়ার প্রচলন থাকে, তাহলে সেখানে শর্তারোপ করা ব্যতিত স্ত্রীর বাবার বাড়ী থেকে যা আসবে, সাধারণত সেটাকে যৌতুক হিসেবেই গণ্য করা হবে। 
الْمَعْرُوفَ عُرْفًا كَالْمَشْرُوطِ شَرْطًا (البحر الرائق:١/١٨٢)
অর্থঃ সমাজের প্রচলনটা শর্তারোপের মতই(বাহরুর রায়েক/১/১৮২)

স্ত্রীর বাবার বাড়ীর লোকজনকে জিজ্ঞাসা করার পর তারা যদি স্বেচ্ছায় এসব দিয়েছে বলে ধাবী করে, তাহলে তখন সেটাকে যৌতুক বিবেচনা করা যাবে না।

সুতরাং প্রশ্নের বিবরণমতে স্ত্রীর বাবার বাড়ীর লোকজনকে জিজ্ঞাসা করা ব্যতিত তাদের অন্তরের সন্তুষ্টি রযেছে কি না? সেটা জানা যেহেতু সম্ভব নয়, তাই স্ত্রীর বাবার টাকায় আয়োজিত দাওয়াত অনুষ্টান থেকে দূরে থাকাই সবচেয়ে বেশী নিরাপদ।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রশ্নের বিবরণমতে বিয়ের পর এসব নিয়ম কানুন পালন করা কখনই ইসলাম সম্মত হবে না। বরং এগুলো কুসংস্কার ও ইসলাম বহির্ভূত কাজ।

(২) ওয়ালিমা করা সুন্নত। ওয়ালিমাই বিয়ের আসল অনুষ্ঠান। স্বামী পক্ষ যদি অনুষ্টান করার ওয়াদা করে থাকে, তাহলে ওয়াদাকে পূর্ণ করাই উচিত ও উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...