আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
112 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (9 points)
আসসালামু আলাইকুম। হুজুর আমার দুলাভাই প্রবাস থেকে চলে আসবে দু একদিনের মধ্য। বাহিরের একটা দারুল ইফতায় প্রশ্ন জমা দিলে অনেক সময় লেগে যায় উত্তর আসতে তাই দ্রুত উত্তর টা জানা দরকার দয়া করে উত্তর দিয়ে সাহায্য করবেন।আপনারা যদি উত্তর না দেন  হয়ত জিনায় জরিয়ে যাওয়ার আশংখা থাকবে।।হুজুর আমার বুন একজন ওয়াসওয়াসার রুগি ।সে একদিনে ৬/৭বার করে একবার  ওজু করে ।আল্লাহ কে নিয়ে খারাপ চিন্তা আসে।তালাক নিয়ে হুরমত নিয়ে বাজে চিন্তা আসে।একজন মুফতি  বলছিল  এটা  ওয়াসওয়াসার রুগ ডাক্তার দেখাতে হবে।পরে এরপর আমরা একজন ডাক্তার দেখাই। ডাক্তার বলে এটাত ওসিডি রুগ। আমার বুন একদিন একা ঘরে বসেছিল এরপর সে সিন্ধান্ত নেয় তার স্বামির সংসার আর সে করবেন না তখনও সে ওসিডি বা ওয়াসওয়াসার রুগি ছিল মানে ৬/৭বার ওজু করা ধর্ম নিয়ে বাজে চিন্তা এসব ছিল ।সে  বলেছিল যে আমি ৩তালাক  গ্রহন করলাম।সে ইচ্ছা করেই তালাক নেওয়ার উদ্দেশ্যেই  এবং হাসব্যান্ড এর সাথে সংসার করবেনা এজন্যই সে সেচ্ছায়  এই কথা বলেছিল।
বি:দ্র:হাসব্যান্ড বিয়ের পর তালাকে তাফবিজের ক্ষমতা দিয়ে রাখছিল।সে এতদিন একথা কাউকে জানায় নাই কিন্তু আমার দুলাভাই কয়েকদিনের মধ্য চলে আসবে এবং সে নিজের ভুল বুজতে পেরেছে তাই বর্তমানে সে তার জামাইয়ের সাথে সংসার করতে চায় সেটা কি কুনভাবে সম্ভব?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(وَأَمَّا) بَيَانُ صِفَةِ الْحُكْمِ الثَّابِتِ بِالتَّفْوِيضِ: فَمِنْ صِفَتِهِ أَنَّهُ غَيْرُ لَازِمٍ فِي حَقِّ الْمَرْأَةِ حَتَّى تَمْلِكَ رَدَّهُ صَرِيحًا أَوْ دَلَالَةً لِمَا ذَكَرْنَا أَنَّ جَعْلَ الْأَمْرِ بِيَدِهَا تَخْيِيرٌ لَهَا بَيْنَ أَنْ تَخْتَارَ نَفْسَهَا وَبَيْنَ أَنْ تَخْتَارَ زَوْجَهَا، وَالتَّخْيِيرُ يُنَافِي اللُّزُومَ وَمِنْ صِفَتِهِ أَنَّهُ إذَا خَرَجَ الْأَمْرُ مِنْ يَدِهَا لَا يَعُودُ الْأَمْرُ إلَى يَدِهَا بِذَلِكَ الْجَعْلِ أَبَدًا،
তাফবীযে তালাকের মাধ্যমে অর্জিত তালাকের অধিকার স্ত্রীর জন্য গ্রহণ করা অত্যাবশ্যকীয় নয়।এমনকি স্ত্রী প্রকাশ্যে বা ইশারায় সেই অধিকার কে ফিরিয়ে দেয়ারও ক্ষমতা রাখে। কেননা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে, স্ত্রীর হাতে অর্পিত অধিকারটি তার ইচ্ছাধীন।স্ত্রী চাইলে সে তার অধিকার কে বাস্তবায়িত করতে পারে, আবার সে স্বামীকে গ্রহণ করেও নিতে পারে।সুতরাং ইচ্ছাগত বিষয় অত্যাবশ্যকীয় বিষয়ের সম্পূর্ণ বিরোধী।
এ হিসেবে বলা যায় যে,যখন স্ত্রী তার স্বামী কর্তৃত প্রদত্ত তালাকের অধিকারকে ফিরিয়ে দেবে তখন পূর্বে প্রদত্ত অধিকার দ্বারা স্ত্রী আর নিজের উপর তালাক প্রয়োগ করতে পারবে না।(বরং নতুন করে আবার স্বামী অধিকার দিলে স্ত্রী তালাকের মালিক বনবে।)
বাদায়ে সানায়ে-৩/১১৭


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বোন যদিও ওয়াসওয়াসা রোগী কিন্তু সে যদি স্বেচ্ছায় স্বামীর সাথে তালাক বিচ্ছেদ ঘটানোর নিয়তে নিজের উপর তালাক গ্রহণ করে, তাহলে তালাক পতিত হবে। কিন্ত নিজের উপর পতিত করেছে কি না? তা নিয়ে সন্দেহ হলে, বা তখন মানষিক সমস্যা থাকলে, তালাক হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (9 points)
reshown by
কিন্তু হুজুর আপনাকেত অনেক আগে একবার জিগাস করছিলাম যে সে জানত বললে তালাক হয়ে যাবে তাও সে ইচ্ছা করেই তালাকের কথা বলেছিল কিন্তু তখন ত আপনি বলেছেন যে তালাক হবে না এটা কেন বলছিলেন একটু বুজিয়ে দিভেন দয়া করে
by (805,980 points)
আমি বলেছি মানসিক সমস্যা থাকলে তালাক হবে না। আপনার যদি মানসিক সমস্যা থাকলে তাহলে তালাক পতিত হবে না।।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...