জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى الْخَزَّازُ الْبَصْرِيُّ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ "
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দান-খাইরাত আল্লাহ তা'আলার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু রোধ করে।
(তিরমিজি ৬৬৪)
اِدْوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ
রাসুলুল্লাহ সাঃ বলেছেন “তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সদকাহ দ্বারা।”
(শু‘আবুল ঈমান,আল-মু‘জামুল আওসাত)
الصَّدَقَةُ تَدْفَعُ الْبَلَاءَ
রাসুলুল্লাহ সাঃ বলেছেন “সদকাহ বালা-মুসিবত দূর করে।”
(আল-কাজা ওয়াল কাদার লিল বাইহাকী,আল-জামে‘ আস-সগীর লিস সুয়ূতী)
وَصَدَقَةُ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ
রাসুলুল্লাহ সাঃ বলেছেন “গোপনে দেওয়া সদকাহ আল্লাহর গজব নিভিয়ে দেয়।”
(মুসনাদ আহমাদ,শু‘আবুল ঈমান)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কারো সুস্থতার নিয়তে দান খয়রাত করা ইসলামে অনুমোদিত।
সুতরাং আপনি আপনার ছোট ভাইয়ের সুস্থতার নিয়তে দান-সদাকাহ করতে পারেন,ইনশাআল্লাহ ফল প্রসূ হবে।