আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
86 views
in সালাত(Prayer) by (4 points)
আসসালামু আলাইকুম,, যেকোন নামাজ এ যেমন:যোহর ৪ রাকাআত সুন্নতে েযকোন সুরা দিয়ে তবে সিরিয়াল ঠিক রেখে প্রথম রাকাআত এ সুরা ফাতিহার সাথে কাওছার, ২য় রাকাআত এ ইখলাস তারপর ফালাক নাস পড়ে শেষ করে।আবার ৪ রাকাআত ফরজে প্রথমে কাওছার ইসলাস সবশেষে শেষ সুন্নাত  দুই রাকাআত আবার কাওছার ইখলাস দিয়ে পড়া যাবে কি নাকি সিরিয়ালি পড়তে হবে সুরাগুলো??আর যোহরে ফরজ ৪ রাকাআত যদি  শেষে পড়ি তাহলে কি নামাজ আদায় হবে??

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযের মধ্যে পঠিত সূরার সমূহের ধারাবাহিকতা(কুরআনে বিদ্যমান বিন্যাস) রক্ষা করা ওয়াজিব।তবে কোনো কারণে যদি উক্ত ওয়াজিব তরক হয়ে যায় তবে সেজাদায়ে সাহু আসবে না,এবং নামাযকে দোহরাতে ও হবে না। বরং নামায আদায় হয়ে যাবে। কিতাবুল ফাতাওয়া-২/২০৩ ইচ্ছাকৃতভাবে ধারাবাহিকতা রক্ষা না করে ক্বেরাত পড়া মাকরুহ। তবে অনিচ্ছায় হলে মাকরুহ হবে না। যেমন রদ্দুল মুহতারে বর্ণিত রয়েছে,
 ﻭَﻳُﻜْﺮَﻩُ اﻟْﻔَﺼْﻞُ ﺑِﺴُﻮﺭَﺓٍ ﻗَﺼِﻴﺮَﺓٍ ﻭَﺃَﻥْ ﻳَﻘْﺮَﺃَ ﻣَﻨْﻜُﻮﺳًﺎ وفي الشامية تحت قوله(و يكره..........و يتم) ﺃَﻓَﺎﺩَ ﺃَﻥَّ اﻟﺘَّﻨْﻜِﻴﺲَ ﺃَﻭْ اﻟْﻔَﺼْﻞَ ﺑِﺎﻟْﻘَﺼِﻴﺮَﺓِ ﺇﻧَّﻤَﺎ ﻳُﻜْﺮَﻩُ ﺇﺫَا ﻛَﺎﻥَ ﻋَﻦْ ﻗَﺼْﺪٍ، ﻓَﻠَﻮْ ﺳَﻬْﻮًا ﻓَﻼَ ﻛَﻤَﺎ ﻓِﻲ ﺷَﺮْﺡِ اﻟْﻤُﻨْﻴَﺔِ. রদ্দুলমুহতার১/৫৪৭ 
 বিঃদ্রঃ ক্বেরাতের ধারাবাহিকতা রক্ষার করার বিধান শুধুমাত্র ফরয নামাযের ক্ষেত্রে। নফলের ক্ষেত্রে উক্ত বিধান প্রযোজ্য নয়। যেমন দুর্রুল মুখতার গ্রন্থে বর্ণিত রয়েছে,
 ﻭَﻻَ ﻳُﻜْﺮَﻩُ ﻓِﻲ اﻟﻨَّﻔْﻞِ ﺷَﻲْءٌ ﻣِﻦْ ﺫَﻟِﻚ 
 ভাবার্থঃ নফল নামাযে ধারাবাহিতা রক্ষা না করে পড়া মাকরুহ নয়। (১/৫৪৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/345

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেই নামায শুরু করবেন, সেই নামাযে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। পূর্বের বা পরের নামাযে ধারাবাহিকতা রক্ষা করা জরুরী নয়। যেমন জোহরের প্রথম ৪ রাকাত সুন্নতে ৪রাকাতের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। পরবর্তী ফরয ৪ রাকাতে কুরআনের যে কোনো জায়গা থেকে পড়া যাবে।হ্যা, উক্ত চার রাকাতের প্রথম দুই রাকাতে ধারাবাহিকতা রক্ষা ওয়াজিব।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 201 views
0 votes
1 answer 286 views
...