ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি যেই এতিম খানার জন্য টাকা তুলেছিলেন। এখন যেহেতু সেই এতিমখানা বন্ধ হয়ে গিয়েছে। তাই আপনি অন্যত্র দান করতে পারবেন। এবং অন্যত্র দান করাই উচিত। বন্ধ এতিম খানার পরিচালকের হাতে টাকা না দিয়ে বরং অন্য কোনো এতিমখানায় দিয়ে দিবেন। অথবা অপেক্ষা করে দেখেন যদি এই এতিমখানা আবার চালু হয়, তাহলে এই এতিমখানায় ই দিয়ে দিবেন।
কোনো এক এলাকায় মান্নত করলে অন্য এলাকার ফকির মিসকিনদেরকে দান করতে পারবে।
رجل قال: مالي صدقة على فقراء مكة إن فعلت كذا فحنث وتصدق على فقراء بلخ أو بلدة أخرى جاز ويخرج عن النذر.(الفتاوی الھندیة،کتاب الأیمان، ج:2، ص:72، دارالفکر)