আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
93 views
in কুরবানী (Slaughtering) by (15 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার বাবা ছোট মুদি দোকান চালাতেন। যা থেকে খুব সামানয়ই আয় হতো। আর আমার বড় ভাই ব্যাংকে চাকরি করায় প্রতি মাসে নির্দিষ্ট পারিমান সংসার খরচ দেন।  এছাড়া কোনো প্রয়োজন হলে ভাইয়ের কাছে চাইলেই তিনি টাকা দেন। আমি ছোট থাকতে মা আমাকে স্বর্ণের কানের দুল ও পায়ের নুপুর বানিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলোঃ

১। আমার বাবার সামান্য আয়ে যেহুতু সংসার খরচ চলত না। বড় ভাইয়ের হারাম টাকা নেওয়া লাগত। আমাকে বানিয়ে দেওয়া কানের দুল ও নুপুর হারাম না হালাল টাকায় বানানো এ বিষয়ে সন্দিহান।  আর মন হালাল ও হারাম দুদিকেই দোদুল্যমান। কোনদিকেই মন ঝুকে না। তাহলে আমার  এই কানের দুল ও পায়ের নুপুর কি কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে?

২। আমার কিছু জামা কাপড় হারাম না হালাল টাকায় কেনা  বিষয়ে সন্দিহান। আর মন হালাল ও হারাম দুদিকেই দোদুল্যমান। কোনদিকেই মন ঝুকে না। তাহলে আমার এই জামা-কাপড় কি কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে?

৩। যেসব জামা-কাপড় হালাল টাকায় কেনা কিন্তু এর দাম জানা নাই সেসব জামাকাপড়ের নিসাব কিভাবে হিসাব করবো।

৪। শুধুমাত্র রমাদ্বন মাসে ব্যবহার করা হয় এমন জায়নামাজ কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে?

৫। এক জায়গায় দেখেছিলাম অব্যবহৃত কাঁথা- কম্বল কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত না। এটা কি সঠিক?

৬। অব্যবহৃত কাচের রেশমী চুরি কি কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে?

৭। অতিরিক্ত হাত-পা মোজা থাকলে এগুলো কুরবানি নিসাবের অন্তর্ভুক্ত হবে?

৮। অব্যবহৃত আতর সুরমার কি কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে?

৯। অব্যবহৃত হেয়ার ব্যন্ড, হেয়ার ক্লিপ এমন ছোট ছোট সামগ্রী কি কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে?

১০।  অব্যবহৃত ল্যাম্প, মোম কি কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরবানি দেওয়া ওয়াজিব।কার উপর ওয়াজিব?এ সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
مِنْهَا الْيَسَارُ وَهُوَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبِ صَدَقَةِ الْفِطْرِ دُونَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبُ الزَّكَاةِ،
এই পরিমাণ ধনবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব,যে পরিমাণ ধনসম্পত্তি থাকার কারণে কারো উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়।যাকাত ওয়াজিব হওয়ার নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া শর্ত নয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/২৯২, কিতাবুল-ফাতাওয়া-৪/১৩১)

বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1688,মালে নামী(ক্রমবর্ধমান)মালের ব্যখ্যা জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1434


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথম কথা হল, কুরবানি ব্যক্তির উপর ফরয হয়। পারিবারিকভাবে পরিবারের উপর ফরয বা ওয়জিব হয় না। হালাল মাল নেসাব পরিমাণ থাকলে কুরবানি ওয়াজিব হবে।


(১) কানের দুল ও পায়ের নুপুর  হালাল নাকি হারাম?  দুদিকেই দোদুল্যমান থাকলে, কোনোদিকেই মন ঝুকে না থাকলে, তখন এগুলো সদকাহ করতে হবে। এগুলো কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে না।

(২) যেই জামাগুলো হালাল না হারাম? এ সম্পর্কে সন্দিহান। এই জামাগুলো  কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে না।

(৩) যেসব জামা-কাপড় হালাল টাকায় কেনা কিন্তু এর দাম জানা নাই, সেসব জামাকাপড়কে বিক্রয় মূল্য হিসাবে নিসাবের অন্তর্ভুক্ত হবে।

(৪) শুধুমাত্র রমাদ্বন মাসে ব্যবহার করা হয় এমন জায়নামাজ কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে।

(৫) অব্যবহৃত কাঁথা-কম্বলও কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে।

(৬) অব্যবহৃত কাচের রেশমী চুরিও কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে।

(৭) অতিরিক্ত হাত-পা মোজা থাকলে এগুলোও কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে।

(৮) অব্যবহৃত আতর সুরমাও কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 917 views
0 votes
1 answer 116 views
...