আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
99 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)
আসসালামু আলাইকুম,,,,,

আমি একটা মেয়েকে ভালবাসি, তার সাথে এসএমএসে কথা বলি মাঝেমধ্যে কলে কথা বলি, কোন ভিডিও কল অথবা দেখা সাক্ষাত এরকম কিছু না, আমি তাকে বিয়ে করব
এখন সমস্যা হল আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু সে এখনো ছোট আরো কয়েক বছর পর আমারও পড়াশোনা শেষ হবে এবং সেও বড় হবে মানে বিয়ের উপযুক্ত হবে,
এখন যদি আমি তার সাথে এসএমএস এ শুধু কথা বলি এবং বা মাঝে মাঝে কলে কথা বলি তাহলে জায়েজ আছে কিনা
আমি তাকে বিয়ে করবে এটা শিওর এখনই করতাম বাট সে এখনো ছোট
তিন বছর পরে করব
এখন তার সাথে কথা বলা আমার জায়েজ হবে কিনা
এই বিষয়ে কিছু জানার প্রয়োজন ছিল আর কি
যদি বলতেন তাহলে ভালো হইতো অনেক উপকার হত
আমরা জাস্ট এসএমএসে সাধারণ কথা বলি এবং মাঝেমধ্যে কল দিয়ে কথা বলি
এখন কি সম্পর্কটা হারাম,
আমরা হারাম কিছু করবোনা ইনশাআল্লাহ
ভিডিও কলে কথা অথবা দেখাও করি নাই করবোও না
যেদিন তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব ঐদিন তারে ফার্স্ট

দেখবো,

সে পর্দা করে এই জন্য তার পর্দার আমানত রক্ষার্থে তাকে আগে এর আগে দেখবো না,
এটা আমার একান্ত ইচ্ছা,
এখন এই বিষয়ে কিছু বললে ভাল হয় মানে আমাদের বিয়েটা কি পড়ে জায়েজ হবে কি হবে না,
কারণ এখন অনেক আলেম ওলামাগণই বলেন যে রিলেশন করে বিয়ে করা হারাম,

আমাদের সম্পর্কটা রিলেশন এর মত না, আমার পড়াশোনা শেষ করে সে পড়াশোনা করে একটু বড় হলে তাকে বিয়ে করবো,
এখন হুজুরের কাছে আমার বিনীত আবেদন যদি এই বিষয়ে কিছু পরামর্শ দিয়ে সাহায্য করতেন,

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ) 
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী
তুমি দ্বীনদারীকে অগ্রাধিকার দাও।{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২,সহীহ মুসলিম-১৪৬৬)


সম্মাণিত দ্বীনী বোন/বোন!
আপনি হয়তো এখনই হারাম সম্পর্ককে পরিত্যাগ করবেন। নতুবা পরিবারকে বিয়ে সম্পর্কে অবগত করবেন। পরিবারকে বলবেন যে, তারা বিয়ে না করালে আপনি একাকি বিয়ে করে নিতে পারেন, সে সম্ভাবনাও রয়েছে। মাতাপিতাকে বুঝানোর জন্য আত্মীয় স্বজনকে অনুরোধ করবেন। যদি পরিবার কোনো মতেই সম্মতি না দেয়, তাহলে আত্মীয় স্বজনকে অবগত রেখে দুইজন সাক্ষীর সামনে বিয়ে করে নিতে পারবেন। সেই বিয়ে বিশুদ্ধ হবে। তবে পরিবারের সাথে দূরত্ব কাটিয়ে নেয়ার সর্বাত্বক চেষ্টা করতে হবে।

পরিবার বা আত্মীয় স্বজনকে না জানিয়ে বিয়ে করাটা সর্বদাই নিন্দনীয় হিসেবে বিবেচিত হবে।মনে রাখবেন মাতাপিতার সন্তুষ্টি সফলতার অন্যতম চাবি।

মোটকথা, হয়তো এখনই বিয়ে করে নিবেন অথবা হারাম সম্পর্ককে এখনই পরিত্যাগ করবেন। তৃতীয় কোনো অপশন আপনার নিকট নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...