আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
119 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
প্রেক্ষাপটঃ আমাদের সম্পর্ক আল্লাহ তা'আলার ইচ্ছায় খুব ভালো।অনেক আন্ডারস্ট্যান্ডিং। দুজনের মাঝে কোনো প্রকার সন্দেহ বা এমন কিছু বিষয় নেই। আমি বর্তমানে গর্ভবতী। আমরা দুজনে একসাথে থাকি ফ্যামিলি থেকে দূরে। আমাদের একটি বিজনেস আছে।

প্রথম স্বপ্নঃ আমার স্বামী কয়েকদিন আগে স্বপ্নে দেখেন আমার আর উনার মাঝে ডিভোর্স হয়ে গেছে।আর আমার শ্বাশুড়ী মা খুব খুশিতে হাততালি দিচ্ছেন। আমি চলে যাচ্ছি আর উনি খুব কান্না করছেন যেও না বলে।

২য় স্বপ্নঃ তারপর দিন আবারো স্বপ্ন দেখেন আমাদের ডিভোর্স হয়ে গেছে। উনি দেখেন, আমাদের এক এম্পলয়ীর সাথে আমার পরকীয়া ধর পড়েছে। চাক্ষুস প্রমাণ, আমি নাকি আর কোনো মতে আড়াল করতে পারি নি।

বিশেষভাবে উল্লিখিতঃ কয়েক সপ্তাহ আগে, আমার স্বামীর উনার বাবা-মায়ের সাথে টাকা বিষয়ক একটি ঝামেলা হয়।দেশের বাইরে যাওয়ার জন্য প্রথমে টাকা দেন পরে আবার নিয়ে নেন এক প্রকার নাটক সাজিয়ে। আমার স্বামীর ভাষ্যমতে, ফ্যামিলির দ্বারা ট্রমা, ডিপ্রেসিভ ইত্যাদির স্বীকার। উনারা বাবা মায়ের সাথে সম্পর্ক ছোটবেলা থেকেই ভাল না। টাকাটা নিয়ে নেয়ার ঘটনায় এবং আর কিছু পারিবারিক কারণে উনি বাবা-মায়ের সাথে কথা বলেন না।ফোন রিসিভ করেন না।

আমার বাসা থেকে সাথে আমিও উনাকে অনেক বুঝিয়েছি ইসলামিক এক্সাম্পল দিয়ে যে বাবা-মায়ের সম্পর্ক ছিন্ন করা যায় না ইত্যাদি। তবু উনি যোগাযোগ করবেই না। হতে পারে একটু সময় নিয়ে কন্টাক্ট করবেন।

কিন্তু এদিকে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে এবং আমার পরিবারকে লোভী মনে করছে এবং অনেক কথাও বলছে। এমনকি ভাবছে আমরাই কন্টাক্ট করতে নিষেধ করছি।
বর্তমানে সিচুয়েশনটা এমন চলছে আরকি।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩) শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে। (সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নে স্ত্রীকে তালাক দেওয়ার অনেক প্রকার অর্থ হতে পারে। যাইহোক, অধিকাংশ স্বপ্ন ব্যখ্যাকারদের মতে স্বপ্নে স্ত্রীকে তালাক দেওয়ার অর্থ হল, দুনিয়াবি বিভিন্ন মুশকিলে পতিত হওয়া। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক।আমীন।

وقيل من رأى كأنه طلق زوجته  استغنى لقوله تعالى {وإن يتفرقا يغن الله كلا من سعته} وقيل إن هذه الرؤيا تدل على أن صاحبها يفارق ملكا كان يصحبه فإن النساء ذوات كيد كالملوك والطلاق فراق وقيل غن طلاق المرأة للوالي عزله وللصانع ترك حرفته فإن طلقها رجعيا فإنه يرجع إلى شغله (تفسير الاحلام ج٢،ص:٣٢١)
স্বপ্নে স্ত্রীর পরক্রিয়া প্রমাণিত হওয়া দ্বারাও বিভিন্ন মুশকিলে পতিত হওয়ার ইঙ্গিত প্রদাণ করে। আল্লাহ আপনাকে হেফাজত করুক।আমীন।

স্বামীর সাথে তার মাতাপিতার সম্পর্কের অবনতি হলে, স্ত্রীর উপর দোষ আসাটা স্বাভাবিক। আপনি সর্বদা চেষ্টা করবেন যাতে স্বামীর সাথে তার মাতাপবতার সম্পর্কের উন্নতি ঘটে। আল্লাহ আপনাকে হেফাজত করুক।আমীন।

আপনারা বেশী বেশী দান সদকাহ করবেন। এবং সকল প্রকার নেক আমল করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...