আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
248 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (9 points)
recenty মুফতি আব্দুল মালিক সাহেব এর একটা ফতোয়া ছিল যে প্রাণের পণ্য ব্যবহার করা জায়েজ না,,
(১) তাহলে প্রাণের পণ্য ব্যবহার করা কি হারাম হবে?
(২) এখন কেউ ব্যবহার করলে বা এই কথার গুরুত্ব না দিলে কি ইমান হারা হয়ে যাবে,,

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রাণ কম্পানির মালিক একজন কাদিয়ানী।কাদিয়ানীরা কাফির।যদি প্রাণ বা আর,এফ, এল, কিংবা ভিশন ইত্যাদি কম্পানি সমূহের পণ্য ক্রয় করা ব্যতীত অন্য কোনো উপায় না থাকে,তাহলে তখন উক্ত কম্পানির মাল ক্রয়ের সুযোগ রয়েছে।
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
لَا بَأْسَ بِأَنْ يَكُونَ بَيْنَ الْمُسْلِمِ وَالذِّمِّيِّ مُعَامَلَةٌ إذَا كَانَ مِمَّا لَا بُدَّ مِنْهُ -
মুসলমান ও অমুসলমানের মধ্যে মু'আমালা তথা ক্রয়-বিক্রয় ও লেনদেন সংগঠিত হওয়াতে কোনো সমস্যা নাই ,যদি এছাড়া অন্য কোনো রাস্তা না থাকে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৪৮)

তবে যদি এছাড়া সমপর্যায়ের মানগত অন্য পণ্যও বাজারে বিদ্যমান থাকে,তাহলে তখন এ সমস্ত অমুসলিম মালিকানাধীন কম্পানির পণ্য করা উচিৎ হবে না। কিন্তু যদি ঐ সমস্ত অমুসলিম কম্পানি তাদের লাভের একটি অংশকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে,তাহলে তখন ঐ সমস্ত কম্পানির পণ্য ক্রয় করা জায়েয হবে না।(শেষ) আরো জানুন-https://www.ifatwa.info/3381

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) খতমে নবুওয়ত সম্মেলনে আব্দুল মালিক সাহেব কর্তৃক প্রদান কৃত ভাষণটি সময়োপযোগী এবং অনুপ্রেরণা মূলক। উনার ভাষণের মূল উদ্দেশ্য হল, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা আসতে হলে তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করা বাঞ্ছনীয়। কাজেই আমরা যারা এই খতমে নবুওয়ত আন্দোলনে সমর্থন রাখি, আমাদের উচিৎ 'প্রাণ' এবং 'আর,এফ,এল' কম্পানির পণ্যগুলোকে অত্যাবশ্যকীয়রূপে বর্জন করা। সার্বজনীন শ্রদ্ধেয় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব এর ফাতাওয়া সঠিক ও গ্রহণযোগ্য। 
(২) এখন কেউ ব্যবহার করলে বা এই কথার গুরুত্ব না দিলে ইমান নষ্ট হবে না। তবে ফাতাওয়া অগ্রাহ্য করার তো গোনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...