আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ..
https://ifatwa.info/131813/?show=131834#a131834 শায়েখ আমার এই পূর্বের প্রশ্নে বলেছিলাম যে আমার ১ মাস থেকে হলুদ স্রাব নিয়মতি যাচ্ছে.. এই মাসেও যাচ্ছিলো সেই হিসেবে ১৫ দিনের গ্যাপ ধরে ১৬ তম দিন থেকে হায়েজ ধরে আদত পূর্ণ করি। আদত পূর্ণ হিসেবে ধরলে এই শনিবার থেকে আমার তাহারাতের সময় শুরু.. আজকে সকাল থেকে আবার জমাটবদ্ধ রক্ত দেখতে পাই.. যেটা সারাদিন ধরেই কিছুক্ষণ পর পর দেখতে পাচ্ছি.. আমি নামাজ কন্টিনিউ করছি.. কিন্তু প্রশ্ন হলো... শায়েখ.. আমার যে প্রায় দেড় মাস থেকে হলুদ স্রাব যাচ্ছে.. এরপর আজকে জমাটবদ্ধ রক্ত দেখতে পাই.. এখন কি এটা হায়েজ ধরে আগের ৭ দিনের নামাজ কাযা করতে হবে কি না??
যেহেতু দেড় মাস থেকে কোন রক্তের স্রাব যায়নি.. এখন আবার জমাটবদ্ধ রক্তের স্রাব যাচ্ছে.. সেক্ষেত্রে এটাকেই কি হায়েজ ধরবো?? আর আগের ৭ দিন কি ইস্তেহাযা ধরে ওই নামাজগুলো কাযা করে নিবো???
নাকি এখন ইস্তেহাযা ধরে নামাজ পড়তে থাকবো..??
বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে খুবই উপকৃত হতাম..