আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
95 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (73 points)
~~উস্তায আমার প্রশ্ন হচ্ছেঃ আমি একটা মাদ্রাসায় পড়ি সেখানে ভর্তির আগে কথা বলতে গিয়েছিলাম যে সপ্তাহে দুইদিন আসা যাবে কিনা তখন সেই আলিয়া মাদরাসাটির প্রিন্সিপাল স্যার এর অবস্থান ছিল সপ্তাহে ৬ দিনিই শনিবার সহ আসতে হবে কোন কারন থাকলে  পারমিশন নিয়ে গ্যাপ  নেওয়ার অনুমতি আছে । মাদ্রাসাটার বেতনও অনেক বেশি। আমি al azhar বিশ্ববিদ্যালয় এ যাওয়ার জন্য একটা  কোর্স  আছে যেটা বাংলাদেশ থেকে  করা যায় অনলাইন কোর্স কিন্তু কোর্সটা এরাবিকে তাই আমার নাহু সরফ । আরবি বুঝার যোগ্যতা অর্জনের জন্য সময় দেয়া লাগছে।  আবার সিলেবাসের পড়াও পড়া লাগবে এই অবস্থায় রেগুলার ক্লাসে যাওয়াটা কঠিন হয়ে যায় । কারন ক্লাসে অনেকক্ষন থাকতে হয় পরে বাসায় এসে  পড়ার জন্য বেশি সময় দেয়া কঠিন হয়ে যায় । আর ক্লাসে সাবজেক্টগুলোর ধারনা পাওয়া যায় না এমন না ।কিন্তু আই সি টি যেটা কঠিন সাবজেক্ট সেটার জন্য সেলফ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ আর ক্লাসের চেয়ে বাক্তিগতভাবে  পড়লে আমি বেশি লাভবান হই  ক্লাসের সাবজেক্ট গুলোর ক্ষেত্রে।  ক্লাসের পরিবেশও ভালো না ছাত্র রা হাসাহাসি করে অনেক সুন্দর আলোচনা যেই শিক্ষক করেন উনার ক্লাসেও মনোযোগ অনেক সময়েই ভালোভাবে দেয়া যায়না ।  তাই এই মাদ্রাসায় ভর্তি হয় থাকলেও রেগুলার ক্লাস করা আমার জন্য করস।আবার ছাত্ররা গালাগালিও একেঅপরকে করে                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  ১) যদিও প্রিন্সিপাল সারের অবস্থান    {  সপ্তাহে ৬ দিনিই শনিবার সহ আসতে হবে কোন অসুবিধা হলে  পারমিশন নিয়ে গ্যাপ  নেওয়ার অনুমতি আছে } কিন্তু আমিসহ   অনেকেই মাঝেমধ্যেই আমরা গ্যাপ দিই মাদ্রাসায় আসি না । যেমন আমি মাদ্রাসায় না গিয়ে আমার এরাবিক পড়ায় সময় দিয়েছি একাধিকবার |     আর মাদ্রাসায় রেগুলার গেলে আমার কোর্স এর জন্য প্রস্তুতি আর   academic পড়ায় ফোকাস দেয়া কঠিন হয়ে যায় । যদিও এটা মাদ্রাসার নিয়মের বাইরে কিন্তু এরপরও একাধিক ছাত্র গ্যাপ দেয়   এবং মাদ্রাসা থেকেও বেশি চাপ দেয় না। যদি এভাবে তাদের নিয়ম  না মেনে গ্যাপ দেওয়াটা গুনাহের কাজ হয় তাহলে মাদ্রাসা ছাড়ার সিদ্ধান্তও আমার নেয়া লাগতে পারে। তাই এই মাসআলা টা জানা খুব দরকার আমার। আমার জন্য কি হালাল হবে যদি আমি তাদের এই নিয়ম   টা  না মেনে গ্যাপ দিই ?                                                                                                                                                                                                                                       ২) একজন বিখ্যাত বাক্তি যেমন  একজন বক্তা, নায়ক বা অন্য কেউ তার গুনাহ নিয়ে আলোচনা করলে গুনাহ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হারূন আল-আবদী (রহঃ) থেকে বর্ণিত।
عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ . إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَنَا " إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّهُمْ سَيَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا "
তিনি বলেন, আমরা আবূ সাঈদ আল খুদরী (রাঃ) -এর কাছে এলেই তিনি বলতেনঃ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিয়ত অনুযায়ী স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেনঃ লোকেরা অবশ্যই তোমাদের অনুগামী। অচিরেই পৃথিবীর দিকদিগন্ত থেকে লোকেরা তোমাদের নিকট দ্বীনি ইলম অর্জনের জন্য আসবে। তারা যখন তোমাদের নিকট আসবে,তখন তোমরা তাদেরকে ভালো ও উত্তম উপদেশ দিবে।(সুনানু তিরমিযি-২৪৯,তিরমিযী ২৬৫০-৫১, মুওয়াত্ত্বা মালিক ২৪৭।)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনি জরুরত হলে গ্যাপ দিতে পারবেন।
(২) কারো গোনাহ নিয়ে আলোচনা করলে কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 363 views
...