السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
আমি একজন মেয়ে.
আমি দুজনকে ( ক্লাস 4 এর একজন মেয়ে, ক্লাস 5 এর একজন ছেলে) টিউশন পড়াই. তারা আমার আত্মীয়. উনারা আমার কাছে টিউশন পড়াতে দেন 2 মাস হচ্ছে. তো বেতন টা ঠিক না করে আমি ওদের পড়াচ্ছি. মানে আমি কত বেতন নেবো সেটা ঠিক হয়নি. ওরা আমাকে যে পরিমাণ বেতন টা (500 টাকা) দিয়েছে এক মাসের একজনের, সেটা তে আমি সন্তুষ্ট নয়. কারণ আমাদের এখানে কেও এই বেতনে এরকম স্পেশাল টিউশন পড়ায় না. তাছাড়া ওদের পিছনে স্বাভাবিকের থেকে বেশি পরিশ্রম করতে হচ্ছে আমাকে. তাই আমার এই বেতনে হচ্ছে না.তো উনারা যেহুতু আমার আত্মীয় আমি উনাকে পরিস্কার ভাবে বলতে পারবো যে আমি এতে সন্তুষ্ট নয়. উনি যদি আর সর্ম্পক না রাখেন এই ভয়. কী করবো বুঝতে পারছি না. কী করা উচিৎ আমার.