আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
151 views
in সালাত(Prayer) by (12 points)
১। নামাজের মধ্যে মনোযোগ থাকে না,দুনিয়াবি চিন্তা আসে খালি,অনেক চেষ্টা করার পরেও আটকাতে পারি না৷ এমনি আমি একজন অবাস্তব দিবাস্বপ্ন দেখা মানুষ। বাজে চিন্তা আসে না,এমনি দুনিয়াবি বিভিন্ন চিন্তা। এখন এর জন্য কি পাপ হবে বা নামাজের সওয়াব কমে যাবে বা কবুল হবে না এমন?

২। আজান আর ইকামতের জবাব টা একটু বলেন৷ সব একই,কোন জায়গায় পার্থক্য আর কোথায় কি বলে উত্তর দিবো। 'সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' আর 'লা হাউলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ' কখন বলব।

৩। আমি মেডিকেল ছাত্র৷ মহিলা শিক্ষকদের সালাম দেওয়ার মাসালা কি? বা অন্য নন মাহরাম মহিলা যেমন যে বাসায় ভাড়া থাকি তার মালিক? আর নন মাহরাম মহিলা সালাম দিলে এর জবাব দিবো কি?

1 Answer

0 votes
by (814,710 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামাজের মধ্যে মনোযোগ না থাকলে বা দুনিয়াবি চিন্তা আসলে আল্লাহর কাছে দু'আ করতে হবে। যাতে মনের মধ্যে একাগ্রতা আসে।
হাদীসে এসেছে,
قَالَ مَا الْإِحْسَانُ قَالَ أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ
ঐ ব্যক্তি জিজ্ঞেস করলেন, ’ইহসান কী?’ তিনি বললেনঃ ’আপনি এমনভাবে আল্লাহর ’ইবাদাত করবেন যেন আপনি তাঁকে দেখছেন, আর যদি আপনি তাঁকে দেখতে না পান তবে (মনে করবেন) তিনি আপনাকে দেখছেন।’
(সহীহ বুখারী,৫০, ৪৭৭৭)

(২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4462

(৩)
ফিতনার আশংকা থাকলে মহিলা শিক্ষিকাদেরকে সালাম দেওয়া যাবে না। তাছাড়া গায়রে মাহরাম মালকিন মহিলাদেরকেও সালাম দেয়া যাবে না।
তাছাড়া নন মাহরাম মহিলা যদি কখনো সালাম দেয়, তাহলে এর জবাব দেওয়াও জায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6207


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 2,988 views
0 votes
1 answer 648 views
...