আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
82 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
reshown by
Assalamualaikum warahmatullah.akta shopner bekkha chai.ami majhe mjhei nijke najuk obosthay dekhi.ami Dekhi j amr shoshire kapor nai.r bujhte parar sthe sthei lojjasthan dheke feli.jmn ajk dekhlm k Ami nodite gosol krsi amr khalamoni ammuder sthe r amr akta khalatovai se sabalok kintu amr cheye choto boyoshe.ami jkhn bujhi j amr buke kapor nei tkhni akta orna diye dheke nei.khalamoni amk bltesilo Ami Kno aivbe gsl krtesi..trpr gosol sheshe Ami kapor pore nei.ar ageo nijke kapor chara dekhsi r same cousin tai sthe silo ,amra Kno jni lukassilm ..jdio o kisui lokkho kore na.ami bujhar sthe sthei kapor diye dheke nei.oi shopne amr cousin tai amk kapor dey.arekdin dekhsi Ami nodite akirkm kapor chara .oivbei lokjner sthe ktha blsi kintu amr upor akta Chaya thkay Kew amr shorir dekhte payna..

Nijke aivbe dekhar mane ki?shunsi j shorirer kapor nki takwa bohon kore.thle ki amr takwa onk kom? Kintu Ami to Allah k valobeshe r tar shastir voyei hidayat ar path beche niyesi.chesta kore jassi nijke shongshodhoner.Jdi amn hyei thke thle takwa kivbe barabo

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/119057/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

হাদীস শরীফে এসেছে

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُسْلِمِ تَكْذِبُ وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ خَمْسٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ وَالرُّؤْيَا ثَلاَثَةٌ فَرُؤْيَا الصَّالِحَةِ بُشْرَى مِنَ اللَّهِ وَرُؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ الْمَرْءُ نَفْسَهُ فَإِنْ رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُمْ فَلْيُصَلِّ وَلاَ يُحَدِّثْ بِهَا النَّاسَ "

মুহাম্মাদ ইবনু আবূ উমার আল-মাক্কী (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেনযখন যুগ ও সময় (কিয়ামাতের) সন্নিকটে হয়ে আসবে তখন প্রায়শ (খাঁটি) মুসলিমের স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না। তোমাদের (মাঝে) অধিক সত্যভাষী লোক সর্বাধিক সত্য (ও বাস্তব) স্বপ্নদ্রষ্টা হবে। আর মুসলিমের স্বপ্ন নুবুওয়াতের পয়তাল্লিশ ভাগের এক ভাগ। আর স্বপ্ন তিন (প্রকার)- ভাল স্বপ্ন আল্লাহর তরফ হতে সুসংবাদ (বাহক)। আর (এক ধরনের) স্বপ্ন শাইতানের পক্ষ হতে দুর্ভাবনা তৈরি করে। আর (এক ধরনের) স্বপ্ন যা মানুষ তার মনের সাথে কথা বলে (এবং ভাবনা-চিন্তা করে) তা থেকে (উদ্ভূত)।

,

অতএব তোমাদের কেউ যদি এমন কিছু (স্বপ্ন) দর্শন করে- যা সে পছন্দ করে নাতাহলে সে যেন (ঘুম থেকে) উঠে দাঁড়ায় এবং সলাত (সালাত/নামাজ/নামায) আদায় করে আর মানুষের নিকট সে (স্বপ্নের) কথা গোপন রাখে।

(মুসলিম ৫৭৯৮, (ইসলামিক ফাউন্ডেশন ৫৭০৮ইসলামিক সেন্টার ৫৭৪০)

 

ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার।

১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপমন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।

তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা।

ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়।

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়।

,

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন 

,

স্বপ্নে নিজেকে এভাবে গায়রে মাহরামদের সামনে বেপর্দা অবস্থায় দেখা হয়ে যাওয়াবেপর্দা অবস্থায় তাদের সাথে কথা বলা এগুলো আল্লাহ তায়ালার পক্ষ থেকে সতর্কতাও হতে পারে।

যাতে দুনিয়ায় চলতে ফিরতে কখনো শরীরের অঙ্গপ্রত্যঙ্গের পর্দাবা কন্ঠের পর্দা নষ্ট না হয়।


★স্বপ্নে নিজেকে এভাবে বিবস্ত্র দেখার ব্যাখ্যা হলো শরীয়তের উপর আমলের কমতি ও গুনাহের দিকে ধাপিত হয়ে যাওয়ার আশংকা ।

,

স্বপ্নে নিজেকে বেপর্দা অবস্থায় দেখার পর আপনার মনের মধ্যে যদি পর্দার কথা খেয়াল এসে থাকে ও অনেক আফসোস এবং কষ্ট হয়ে থাকেসেক্ষেত্রে এটি আপনার দ্বীনদারিতার আলামত হবে। তখন এটি ভালো স্বপ্ন বলে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...