আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
147 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (50 points)

আসসালামু আলাইকুম ...
হযরত, বর্তমানে অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় যেগুলা টাকা দিয়ে কিনতে হয়।শর্ত থাকে যে কোর্সের কন্টেন্ট অন্য কাউকে শেয়ার করা যাবে না।  টাকা দিলে কোর্সের ভিডিও ও পিডিএফ শেয়ার করা হয় । আমার প্রশ্ন হলো..
১. কোর্সের কন্টেন্ট অন্য কাউকে শেয়ার করা যাবে না- ক্রয় বিক্রয়ে এরূপ শর্ত দেয়া জায়েজ কিনা?
২. এ সকল কোর্স যদি আমি কিনি এবং এর ভিডিও, পিডিএফ আমার বন্ধুকে পড়তে দিই তাহলে সেটা জায়েজ হবে কিনা।অনেকটা এমন যে আমি একটি বই কিনলাম এরপর আমি আমার বই আমার বন্ধুকে পড়তে দিলাম।
৩. একটি কোর্স যদি ২/৩ জনে টাকা দিয়ে কিনি অতঃপর আমরা ব্যবহার করি সেটা জায়েজ কি না? উল্লেখ্য কোর্স একটি ক্রয়ে একটি আইডি পাওয়া যায়। অতঃপর সেখান থেকে বই, ভিডিও ডাউনলোড করে শেয়ার করা যায় অথবা আইডি পাসওয়ার্ড শেয়ার করলে আমরা যার যার মতো সেখান থেকে পড়াশোনা করতে পারি। 

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবিস্কার এবং প্রকাশনা সত্ত্বের ক্রয়-বিক্রয়
আবিস্কার সত্ত্ব এমন একটি সত্ত্বকে বলা হয়, যা প্রচলিত নিয়মানুসারে কিংবা আইনগত দিক দিয়ে ওই ব্যক্তির অনুকূলে থাকে,যে ব্যক্তি নতুন কোনো জিনিষ আবিস্কার করেছে বা কোনো জিনিষের নতুন আকৃতি বা রূপ দান করেছে।আর আবিস্কার সত্ত্বের অর্থ হল,এককভাবে ওই ব্যক্তির জন্যই নিজের আবিস্কৃত জিনিষ বানানোর এবং বাজারজাত করার অধিকার থাকবে।আবার কোনো কোনো সময় আবিস্কারক তার আবিস্কার সত্ত্ব অন্য কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর সত্ত্ব ক্রয়কারী তখন আবিস্কারকের মত বাণিজ্যিক ভিত্তিতে ওই জিনিষ প্রস্তুত করে থাকে।এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো কিতাব, বই লিখে কিংবা সংকলন করে, তাহলে ওই কিতাব-বই, প্রকাশ-প্রচার ব্যবসায়িক ভিত্তিতে বাজারজাত করার অধিকার লেখক বা সংখকলকের জন্য সংরক্ষিত থাকে।আবার কোনো কোনো সময় কিতাবের লেখক ওই সত্ত্ব অন্যের কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর ওই সময় ক্রেতা এই কিতাবের প্রকাশ-প্রচার এবং ব্যবসা-বাণিজ্য করার সত্ত্বাধিকারী হয়ে যায়।যে অধিকার পূর্বে লেখকের ছিল,সেই অধিকার চলে আসে ক্রেতার নিয়ন্ত্রণে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1197

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কোর্সের কন্টেন্ট অন্য কাউকে শেয়ার করা যাবে না- ক্রয় বিক্রয়ে এরূপ শর্ত দেয়া জায়েয হবে।

(২) এ সকল কোর্স যদি আপনি কিনেন এবং এর ভিডিও, পিডিএফ আপনার বন্ধুকে পড়তে দেন, তাহলে সেটা জায়েয হবে না। তবে যদি ক্রয়ের সময় এরকম কোনো চুক্তি না থাকে, তাহলে পড়তে দিতে পারেন। প্রচার প্রসার করা যাবে না।কপি করে অন্যকে দেয়া যাবে না।

(৩) কোনো কোর্স যদি ২/৩ জনে টাকা দিয়ে কিনে, এটা যদি কর্তৃপক্ষের নিয়মের উল্টো হয়, তাহলে জায়েয হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...