আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
150 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম,

প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি আমার অলরেডি একটা একাউন্ট আছে যেখানে আমি ৪ টা প্রশ্ন করে ফেলেছি, আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আরেকটি একাউন্ট দিয়ে করলেম।

আমি একজন ৮ম শ্রেণির ছাত্র, আমি খুবিই হতাশায় ভুগছি। আমি জানি না কি করব আপনি একজন বিজ্ঞ আলেম তাই আপনার কাছে পরামর্শ চাচ্ছি। আমি অনাবরত নানা গুনাহ করছি, অনেক চেষ্টা করি রোধের কিন্তু কি ভাবে যেন আবার হয়ে যায়। তারপরে আমি আবার শিবির করি, নানা বিরোধি মাসায়ালার জন্য সবসময় টেনশনে থাকি, কারণ আমাদের প্রতিনিয়ত দাওয়াতি কাজ করে অন্য ছাত্রদের শিবিরে ঢোকাহয় এখন যদি সত্যিই শিবির বাতেল বের হয় তাহলে তাদের বিচার আমার দিতে হবে, আর আমি যে শিবির থেকে বেরিয়ে আসবো তাও সম্ভব না কারণ আমি একজন ওয়ার্ডের দায়িত্বশীল চাইলেই বের হওয়া সম্ভব না, এখন যে মতবাদই থাক কোনো না কোনো বিরোধি কিছু থাকে যা মনে সন্দেহ সৃষ্টি করে। তার সাথে আমি যে কত জনের হক নষ্ট করেছি তার হিসেব নেই, ব্যক্তির হক তো আল্লাহ মাফ করবেন না। সব মিলিয়ে আমি জীবনে কি ধাপে পদর্পণ করব আমি কিছুই বুঝছিনা আমাকে প্লিজ কিছু টিপস দেন উস্তাদ।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তাওবাহর দ্বারা আল্লাহ পাক সকল প্রকার গোনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ তা'আলা বলেন,
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা যুমার-৫৩)

তাওবাহ করলে আল্লাহ সকল প্রকার গোনাহকেও ক্ষমা করে দেন। তাওবাহ করার পর নেক কাজ করলে, আল্লাহ তা'আলা পূর্বে গোনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন।
إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَـٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্তত করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা ফুরকান-৬৯) এ সম্পর্কে আরো জানুন- https://www.ifatwa.info/1012

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি সবকিছুকে পরিত্যাগ করে সামনে অগ্রসর হোন।প্রয়োজনে কিছুদিনের জন্য দূরে কোথাও চলে যান তাবলীগে কিছুদিন সময় দিন। দেখবেন পূর্বের সবকিছু ঘিলটি থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...