আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
131 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
reshown by
আসসালামু আলাইকুম। আমার বয়স ২৭ চলমান।আমার বিয়ের সম্পর্ক চলছে ৯বছর। ৪বছরের একটা মেয়ে সন্তান আছে।আমার হ্যাজবেন্ড কথায় কথায় রেগে যায়।হালকা মনোমালিন্য তেও সে অনেক রেগে গিয়ে খুব খারাপ ব্যবহার করে।গায়েও হাত দিয়েছে বহু বার বাট সে অনুতপ্ত না।

বেশ কয়েকবার মুখে বলছে তোকে আমি তালাক দিলাম,তোকে আমি তালাক দিবো।

এস এম এস এর মাধ্যমে অনেক বার বলছে তালাক তালাক তালাক।


গত বছর আমি রাগান্বিত হয়ে কোর্ট এ গিয়ে তাকে তালাক নোটিশ দেই সে অনেক কান্নাকাটি করাতে আমি তিনমাস পূর্ণ হওয়ার ২০ দিন আগেই নোটিশ প্রত্যাহার করি। পরে সে দেশে আসলে(প্রবাসী)তার সাথে কোনোপ্রকার ঝায় ঝামেলা ছাড়াই আমরা নরমাল ভাবে সংসার করি।


আরেকটা কথা সে ইসলামিক ব্যাপারগুলোতে অনেক অমনোযোগী। যেমন আমি বললাম আমাদের তালাক হয়ে গেছে সে বলে রাগের মাথায় মানুষ কত কথাই তো বলে তাতে কি।আবার বলি আসো আমরা আরেকবার বিয়ে করি সে বলে আমি আর বিয়ে করতে পারবোনা।হাজার বার বলছে চলে যাওয়ার জন্য।


আমি সন্তানের মায়ায় যাচ্ছিনা।এখন আমাদের কি বিবাহবিচ্ছেদ হয়ে গেছে এটা নিয়ে আমি সারাদিন চিন্তা করতে করতে মানসিক ভাবে শান্তি পাচ্ছিনা।


দয়া করে আমাকে আমার সঠিক উত্তর দিবেন।যেটা আমার এই কাল ও পরোকালে ভালো হবে আমি সেই সিদ্ধান্তই নিবো।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রথমত মৌলিক একটি বিষয় আমাদেরকে বুঝে নিতে হবে যে, মাসআলা বা ফাতাওয়া দেয়া হয়, প্রশ্নকারীর বর্ণনা অনুপাতে। প্রশ্নের শব্দের হেরফের ফাতাওয়া পাল্টে যায়।
যাইহোক, আপনার বক্তব্য অনুপাতেই সমাধান পেশ করা হচ্ছে। যদি আসল অবস্থা ভিন্ন হয়, তাহলে এর দায়দায়িত্ব আমাদের নয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/123350

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনার স্বামী অনেকবার আপনাকে তালাক দিয়েছে। বিশেষ সে যখন বলেছিলো।
আমি তালাক দিলাম। সে মেসেজে অনেকবার বলেছে,
' তালাক' 'তালাক' 'তালাক।,

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ [٢:٢٣٠]
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে,তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়,তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা;যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। [সূরা বাকারা-২৩০]

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার উপর তিন তালাক পতিত হয়ে গিয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আসসালামু আলাইকুম, আপনার উত্তর পেয়েছি।আর একটা প্রশ্ন আমি যে তাকে কোর্ট এর মাধ্যমে ডিভোর্স দিলাম সেটা আবার তিন মাস পূর্ণ হওয়ার আগেই বাতিল করলাম আবার বিবাহ পড়ানো ছাড়া সংসার করতেছি সেটা র উত্তর টা জানতে চেয়েছি অনুরোধ রইলো উত্তর দিবেন।
by (814,710 points)
কোর্টের মাধ্যমে তালাক দেওয়ার পদ্ধতি কি?  সেটা তো বলতে হবে। শরীয়তের বিধান হল, একবার তালাক হয়ে গেলে আর আর ফিরানো যায় না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...