আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
105 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)

السلام عليكم و رحمة الله و بركاته

উস্তাজ, আশা করি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন।আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। 

আমার ছোট একটা প্রশ্ন, আমাদের আশেপাশে দেখা যায় পানসুপারির সাথে জর্দা বা সাদাপাতা খাওয়ার একটা অভ্যাস আছে, এখন আমি জানিনা সাদাপাতা বললে চিনবেন  কি না, বড় সাইজের থাকে এগুলোর ঘ্রাণ অনেকটা কেমন জানি, তো এটা সুপারির সাথে খাওয়া কি জায়েজ মানে খাওয়া যায়?

অনেকে এমনিই খায় বদঅভ্যেস হয়ে যায় বা ছাড়তে পারেনা অনেকটা যে সিগারেট খেলে ছাড়া যায় না এমন আরকি। সুপারি খেলেও এমন অভ্যাস হয় ছাড়া যায়না তো এক্ষেত্রে এরকম জাস্ট এমনিই ভালো লাগে বা অনেক দিনের অভ্যাস তাই ছাড়তে পারছি না,  তাই সাদাপাতা দিয়ে সুপারি খাওয়া এটার হুকুম কি হবে বা আদৌ এটা হালাল কি না!? 

আরেক  ধরনের মানুষ আছে যারা হচ্ছে সাদাপাতা দিয়ে সুপারি খান অনেক আগ থেকে এখন ছাড়তে গেলে দাঁতের গোরা ফুলে যায় বা দাঁত ব্যাথা করে সুপারি না খেলে তাহলে এক্ষেত্রে তাদের জন্য কি কোনো ছাড় আছে বা খাওয়া যায় এর হুকুম কি হবে। 

جزاك الله خيرا في الدنيا والأخرة

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/56235/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 

জর্দা সহ পান কে নেশা বলা যাবে না।বরং এটা লোকদের আদত বা অভ্যাস। কুরআন হাদীসে উল্লেখিত হারাম ব্যতিত বাদবাকী পণ্য সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ [٨:٦٩]
সুতরাং তোমরা খাও গনীমত হিসাবে তোমরা যে পরিচ্ছন্ন ও হালাল বস্তু অর্জন করেছ তা থেকে। আর আল্লাহকে ভয় করতে থাক। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান। [সূরা আনফাল-৬৯]
كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ [٢:٦٠]
আল্লাহর দেয়া রিযিক খাও, পান কর আর দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা করে বেড়িও না। [সূরা বাকারা-৬০]

জর্দা যেহেতু সমাজে মাদক হিসেবে স্বীকৃত নয়, এবং এটি খাওয়ার দ্বারা কোন প্রকার নেশাও হয় না।তাই এটা নাজায়েয বলা যাবে না।হ্যা, অযথা টাকার অপচয় বা দৃষ্টিকটু হওয়ার দরুণ পরিত্যাগ করাই শ্রেয়।

শারিরিক ক্ষতিকর জিনিষ খাওয়া হারাম।দুর্গন্ধযুক্ত জিনিষ আহার করা মাকরুহে তানযিহি।হাদীসে বর্ণিত নিষিদ্ধ সুকর বা নেশার অর্থ হচ্ছে এমন জিনিষ যা খেলে ব্রেইন আউট বা স্মৃতী শক্তিতে পরিবর্তন ঘটে।শারিরিক ক্ষতি হবে না সেই পরিমাণ পান চুন-জর্দা সহ খাওয়ার অনুমতি রয়েছে।তবে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা কতইনা উত্তম।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৮/৩৮০-৪০৮)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
সাদা পাতা, জর্দা খাওয়া বিধান নিয়ে উলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে। 
কেহ কেহ স্পষ্ট মাকরুহ বলেছেন।

কেহ কেহ শারিরিক ক্ষতি হবে না সেই পরিমাণ জর্দা,সাদা পাতা খাওয়া বৈধ বলে ঘোষণা দিয়েছেন।

সুতরাং সতর্কতামূলক সাদা পাতা,জর্দা না খাওয়ার পরামর্শ থাকবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...