আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
124 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (8 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।

আমি শিক্ষকতা করার ব্যাপারে আগ্রহী। তবে পর্দা মেনে শিক্ষকতা করার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান কোনটা হবে সে বিষয়ে নিশ্চয়তা পাচ্ছি না। ক্লাসে পড়ানোর সময় ফেইস না দেখিয়ে পড়ালে স্টুডেন্টদের সাথে  ইন্টারেকশনটা সেভাবে করা যায় না। এতে করে পড়ানোর পদ্ধতিতে একটা অপূর্ণতা থেকে যেতে পারে। কিন্তু বর্তমানে ক্লাসরুমগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকায় মুখ খুলে ক্লাস নিলে তা কী পর্দার খেলাফ হবে না? কারণ সিসি ক্যামেরার মাধ্যমে সাধারণত প্রধান শিক্ষক ক্লাসের টিচারদেরকে মনিটর করেন। আর প্রধান শিক্ষক যদি পুরুষ হয়।তাহলে কী এই ধরণের ক্লাসরুম বা বিদ্যালয়গুলোতে শিক্ষকতা করার সিদ্ধান্ত নেওয়া উচিত হবে? সেদিক থেকে দেখতে গেলে তো বেশিরভাগ স্কুলগুলোতেই এপ্লাই করার সুযোগ থাকছে না। আর বর্তমান কাঠামোতে তো তাহলে চাইলেও পর্দা মেইনটেইন করে শিক্ষকতা করা সম্ভব হচ্ছে না। অতঃপর আমি আর উপায় না পেয়ে চেষ্টা করার পদক্ষেপও নিতে পারছি না। এ অবস্থায় আমার আসলে কীভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত?

মেয়েদের জন্য পরিপূর্ণ পর্দা মেনে করার মতো হালাল আর কোন চাকরিই বা রয়েছে? অনেকে বলে ব্যবসা করুন, ঘরে বসে কাজ করার সুযোগ থাকবে তাই ফ্রিল্যান্সিং করুন, কিন্তু ফ্রিলেন্সিং করতে যেই স্কিল ডেভেলপ করতে হয় তা করতে গিয়েও ফ্রি মিক্সিং আছে এমন পরিবেশে যুক্ত হতে হয়। স্কিল ডেভেলপ করার পরেও সবাই যে রিমোট জব পাবে অর্থাৎ ঘরে বসে কাজের সুযোগ থাকবে তার কোনো নিশ্চয়তাও নেই।

অবিবাহিতা একজন মেয়ে দুনিয়ায় চলার জন্য অন্য কারো মুখাপেক্ষী না হয়ে কীভাবে একটু সহজভাবে জীবনটা গুছাতে পারবে? সমাজে দায়িত্বরত যারা রয়েছে তাদের কী এই ব্যাপারে কিছুই করার নেই? সব ফিল্ডে কাজ করার দক্ষতা কিংবা আগ্রহ সবার থাকে না। আমার যেমন শিক্ষকতা করতে ভালো লাগে কিন্তু আমিতো পরিপূর্ণ পর্দা পালন করে শিক্ষকতা করার নিশ্চয়তা পাচ্ছি না। এখন আসলে করণীয় কী? মুখ বন্ধ রেখে সব মানুষের কটুকথা সহ্য করার পরীক্ষা দেওয়াই কী তাহলে একমাত্র পন্থা? আমাকে দয়া করে একটু জানবেন। অন্য কোনো উপায় থাকলে তাও জানাবেন। জাঝাকাল্লহু খইরন।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।

নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে। নারীশ্রমের শরয়ী বিধান জানতে ভিজিট করুন করুন-https://www.ifatwa.info/1377

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বর্ণনামত সিসি ক্যামেরা থাকলে, তখনো পর্দা নষ্ট হবে। এমতাবস্থায়ও চাকুরী করা জায়েয হবে না। নারীদের জন্য পর্দা মেন্টেইন করে চাকুরি করার সুযোগ নাই বললেও চলে। তাই বর্তমান পরিস্থিতিতে নারীরা নিজে উদ্যোক্তা হয়ে পর্দা সম্মত চাকুরীর ব্যবস্থা করতে পারবে। পর্দা রক্ষা করা সম্ভবপর না হলে ঘরে বসে থাকাই উচিত ও উত্তম। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...