আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
141 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (38 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ

১) কাল বাবু মুখ ভরে বমি করে দেয়, আমি পরে ওর শরীর ভেজা টিস্যু দিয়ে ৩ বার মুছে ফেলি। অনেক রাত হওয়ায় গোসল করানো সম্ভব হয় নি। ৩ বার ভেজা টিস্যু দিয়ে মুছে ফেলায় বাবুর শরীর কি পাক হবে?

২) কোনো স্ত্রী যদি বলে এই বাড়ি ঘরে আর থাকবো না, এটা কি কেনায়া বাক্য হবে?

৩) স্বামী যদি স্ত্রী কে তালাকের অধিকার দিয়ে সাথে সাথে ফিরিয়ে নেয় কিন্তু কোনো সময় বা শর্ত কিছুই না দেয় তাহলে স্ত্রী অধিকার পাবে কি? যদি মজলিস থেকে স্ত্রী সরে যায় (স্বামী বিছানায় বসে ছিল, স্ত্রী দাড়িয়ে ছিল), বিছানায় শুয়ে পড়ে আর স্বামীও শুয়ে পরে তাহলে মজলিস কি তখন শেষ হয়ে যাবে? স্ত্রী পরে কি আর অধিকার পাবে না?


৪) স্বামী স্ত্রী কে তালাকের অধিকার দেয় নি কিন্তু স্ত্রী সন্দেহ বাতিক হওয়ায় বার বার আস্ক করে অধিকার দিয়েছে কি না। তখন স্বামী বলে যে যদি অধিকার দিয়ে থাকি তাহলে তা ফিরিয়ে নিলাম। স্বামীর এ কথা এভাবে বলাতে কোনো সমস্যা হয় কি?  মানে  স্ত্রী কোনো ভাবে অধিকার পাবে কি?  দয়া করে উত্তর দিবেন।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বাবু মুখ ভরে বমি করার পর, তার শরীরকে যদি ভেজা টিস্যু দিয়ে ৩ বার মুছে ফেলা। ৩ বার ভেজা টিস্যু দিয়ে মুছে ফেলার দরুণ বাবুর শরীর পাক হয়ে যাবে।
২) কোনো স্ত্রী যদি বলে এই বাড়ি ঘরে আর থাকবো না, এটা কেনায়া বাক্য হবে না। এদ্বারা তালাক হবে না।
৩)  তালাকের অধিকার দেয়ার পর আর ফিরিয়ে নেওয়া যায় না। 
যদি মজলিস থেকে স্ত্রী সরে যায় (স্বামী বিছানায় বসে ছিল, স্ত্রী দাড়িয়ে ছিল), বিছানায় শুয়ে পড়ে আর স্বামীও শুয়ে পরে তাহলে মজলিস তখন শেষ হয়ে যাবে। 
(৪) প্রশ্নের বিবরণমতে এভাবে বলাতে কোনোভল সমস্যা হয় না।  মানে  স্ত্রী কোনো ভাবে অধিকার পাবে না।  


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (23 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ 

৩ নং প্রশ্নের ক্ষেত্রে মজলিস শেষ হয়ে গেলে স্ত্রী কি আর অধিকার পাবে?  অধিকার এর সাথে কোনো শর্ত বা সময় কিছুই দেওয়া হয় নি শুধু যদি এভাবে বলে যে, তোমাকে অধিকার দিলাম আবার ফিরিয়ে নিলাম। এখন এই অধিকার কতক্ষণ এর জন্য থাকবে?  মজলিস শেষ এ কি স্ত্রী অধিকার পাবে কি আর?
by (814,710 points)
মজলিস শেষ হওয়ার সাথে সাথে অধিকার বাতিল হয়ে যাবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...