আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
159 views
in পবিত্রতা (Purity) by (1 point)
১. বাচ্চার প্রসাব কাপড়ে লেগে শুকিয়ে গেলে সেই কাপড়ে নামাজ হবে?অনেকসময় মনে থাকেনা বিধায় নামাজ পড়ে ফেলি।

2. ফ্লোরে বাচ্চা প্রসাব করলে এবং সেটা শুকিয়ে যাওয়ার পর সেই জায়গায় ধোয়া/মুছা ছাড়া নামাজ হবে?

3. "নামাজের জায়গা" কতটুকু জায়গাকে ধরব?জায়নামাজের পুরোটায় কি নামাজের জায়গা?অনেক সময় নামাজরত অবস্থায় বাচ্চা জায়নামাজে গিয়ে প্রসাব করে দেয়।তখন জায়নামাজে প্রসাব না লাগা অংশটুকুতে নামাজ কম্প্লিট করি।এতে কি নামাজ হবে?

4. হুইল পাউডার দিয়ে ধোয়ার পরেও নাপাকি কাপড় ৩বার ধোয়া জরুরি?একবার ধুলে কি কাপড় পবিত্র ধরা যাবে?

5. আব্বা আম্মার মৃত্যুর দিন কি কি করতে পারি?তারা এখন জীবিত। তারা মারা গেলে মেয়ে হিসেবে আমার যেগুলো করা উচিত সেগুলো বলবেন দয়া করে।প্রস্তুতি নিয়ে রাখতে চা

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
টাইলসের শোষণ ক্ষমতা থাকলে সে টাইলসে নাপাকি পড়ার পর তা শুকিয়ে গেলে পরবর্তীতে তাতে ভেজা পা পড়লে সেক্ষেত্রে পা নাপাক হবে না। যদিও তা অদৃশ্যমান নাপাকি হোক না কেন।
ফ্লোর যদি টাইলসবিহীন হয়, তাহলে নাপাকির ওপর পানি ঢেলে দিলে তা পবিত্র হয়ে যাবে। তবে পানি ঢালার পূর্বেই যদি শুকিয়ে যায়, তাহলেও পবিত্র হয়ে যাবে। কেননা তা মাটির হুকুমে। আর যদি ফ্লোর টাইলসবিশিষ্ট হয় এবং টাইলসগুলো আয়নার মতো সমান হয় এবং পানি চোষার ক্ষমতা না রাখে, তাহলে তা আয়নার হুকুমে। অর্থাৎ কোন কাপড় জাতীয় বস্তু দ্বারা মুছে ফেললে পবিত্র হয়ে যাবে। কিন্তু টাইলসে যদি মাটির মতো শোষণ ক্ষমতা থাকে, তাহলে তা মাটির হুকুমে। অর্থাৎ শুকানোর দ্বারা পবিত্র হয়ে যাবে। আর যদি শোষণ ক্ষমতা না থাকে এবং আয়নার মতো সমানও না হয়, তাহলে নাপাকি দূর হওয়া পর্যন্ত পানি দিয়ে তা ভালো ভাবে ধুতে হবে। (আরো জানতে দেখুন- ই’লাউস সুনান: ১/৩৯২, হিদায়া: ১/৫৬, ফতহুল কদীর: ১/১৭৪, মাবসুতে সারখসী: ১/২০৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মেঝে যদি মাঠির হয়, বা তাতে শুষে নেয়ার ক্ষমতা থাকে, তাহলে তা শুকিয়ে গেলে এমনিতেই পাক পবিত্র হয়ে যাবে। তবে শুষে নেয়ার ক্ষমতা না থাকলে, কোনো কিছু দ্বারা প্রথমে প্রস্রাবকে তুলে নিয়ে কাপড় ইত্যাদি দ্বারা ধৌত করতে হবে। অথবা বেশীকরে পানি ঢেলে সমস্ত ফ্লোরকে ধৌত করে পানি অন্যত্র ফেলে দিতে হবে।(শেষ)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/46555

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. বাচ্চার প্রসাব কাপড়ে লেগে শুকিয়ে গেলে সেই কাপড়ে নামাজ হবে না। 

2. ফ্লোরে বাচ্চা প্রসাব করলে এবং সেটা শুকিয়ে যাওয়ার পর সেই জায়গায় ধোয়া/মুছা ছাড়া নামাজ হবে।

3. জায়নামাজের পুরোটাই নামাজের জায়গা। বাচ্চা জায়নামাজে গিয়ে প্রসাব করে দিলে তখন জায়নামাজে প্রসাব না লাগা অংশটুকুতে নামাজ কম্প্লিট করলে এতে নামাজ হবে।

4. হুইল পাউডার দিয়ে ধোয়ার পরেও নাপাকি কাপড় ৩বার ধোয়া জরুরি। একবার ধুলে  কাপড় পবিত্র ধরা যাবে না।

5. আব্বা আম্মার মৃত্যুর দিন কিছুই করতে হবে না। হ্যা, দিনতারিখ ঠিক না করে, তাদের জন্য ঈসালে সওয়াব করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 346 views
...