আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
103 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)
আসসালামুয়ালাইকুম, নামাজে কোন ভূল গুলো করলে সাহুসেজদাহ দিতে হবে?আর কোন ভূল গুলো করলে নামাজ পুনরায় পড়তে হবে??

১. সেজদা ও রুকুতে তাসবিহর সংখ্যা ভূল হয়, যেমন: সেজদা তে তাসবিহ ৭বার ও রুকুতে ভূলে ৫ বার পড়ে ফেলি।
২. চার রাকাত ফরজ নামাজে ৩য় রাকাতে সূরা ফাতিহার পর আরেকটি সূরা মিলানোর জন্য বিসমিল্লাহ পড়া।
৩. চার রাকাত ফরজ নামাজের ২য় রাকাতে আত্ত্যাহিয়াতু পড়ার পর ভূলে বিসমিল্লাহ পড়লে
এই ভূল গুলোর জন্য কি সাহু সেজদা দিতে হবে? নাকি নামাজ পুনরায় পড়তে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযের ফরয তরক বা ছুটে গেলে নামাযই ফাসিদ হয়ে যাবে। এবং ওয়াজিব তরক হলে তখন সাহু সিজদা ওয়াজিব হবে।

(১) সিজদা ও রুকুতে তাসবিহর সংখ্যা ভুল হলে নামাযে কোনো সমস্যা হবে না। 
(২)আউযু বিল্লাহ শুধুমাত্র প্রথম রাকাতে পড়া সুন্নত।আর নামাযের প্রত্যেক রা'কাতে সূরায়ে ফাতেহার পূর্বে নিম্নস্বরে বিসমিল্লাহ্ পড়া সুন্নত।এবং সূরায়ে ফাতেহার পর সূরা মিলানোর পূর্বে বিসমিল্লাহ্ পড়া উত্তম।অবশ্য এ ব্যাপারে মতানৈক্য রয়েছে।তবে সুন্নত না হওয়ার উপর সবাই-ই একমত (কিতাবুন-নাওয়াযিল-৪/৫১, কিতাবুল-ফাতাওয়া-২/১৭২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1300

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
চার রাকাত ফরজ নামাজের ৩য় রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর পূর্বে বিসমিল্লাহ পড়া যাবে।তবে ফরয নামাযের ৩য় রাকাতে সূরায়ে ফাতেহার পর আর কোনো সূরা মিলানো ওয়াজিব বা সুন্নত নয়। বরং
শুধুমাত্র সূরায়ে ফাতেহা পড়া মুস্তাহাব।সূরায়ে ফাতেহা ব্যতীত অন্য সূরা পড়ে নিলেও এক্ষেত্রে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না।(আহসানুল ফাতাওয়া;৪/৫০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/855

(৩) চার রাকাত ফরজ নামাজের ২য় রাকাতে আত্ত্যাহিয়াতু পড়ার পর ভূলে বিসমিল্লাহ পড়লে সাহু সেজদা ওয়াজিব হবে। কেননা প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পর তৃতীয় রাকাতের জন্য দ্রুত দাড়ানো ওয়াজিব। ওয়াজিব তরক হওয়ার জন্য সাহু সিজদা আসবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...