আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
194 views
in সাওম (Fasting) by (4 points)
আসসালামুয়ালািকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ
কেউ যদি আরাফার দিনের রোজা ভেঙ্গে ফেলে তাহলে ওই রোজা কাজা করতে হবে কি?

কেউ যদি ফরজ রোজার কাজা রোজা রাখে এবং স্বামী তাকে আহ্বান করে সেক্ষেত্রে করণীয় কি?

স্বামীকে জানানো হয়েছিল যে রোজা রাখবে।সে হ্যা/ না কিছু বলেনি।কিন্তু,পরে রোজা ভাঙ্গতে হয়েছে।
এক্ষেত্রে করণীয় কি?

ফরজ রোজার কাজা তো আবার আদায় করতে হবে।কিন্তু,,এই যে কাজা রোজাটা ভাঙ্গা হলো এটার ও কি কাজা করতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) 
কেউ যদি আরাফার দিনের রোজা ভেঙ্গে ফেলে তাহলে তাকে ঐ রোযা কাজা করতে হবে। কাজা করাট্।

(২)
ফরয রোযার কাযা আদায় করা অবস্থায় উক্ত রোযাকে ভঙ্গ করলে শুধুমাত্র কাযা আদায় হবে, এতে কোনো কাফফারা আসবে না। কেননা কাফফারা শুধুমাত্র রমজান মাসে রোযা সাথে সম্পর্কিত। 
ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত রয়েছে,
وَلَا كَفَّارَةَ بِإِفْسَادِ صَوْمِ غَيْرِ رَمَضَانَ كَذَا فِي الْكَنْزِ.
রমজান ব্যতীত অন্য কোনো সময় রোযাকে ভঙ্গ করলে শুধুমাত্র কাযা ওয়াজিব হবে,এক্ষেত্রে কাফফারা ওয়াজিব হবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২১৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/18349
 ম


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 168 views
...