আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
132 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (49 points)
reshown by
আমার বাবা আমাকে আর মাকে দিয়ে মিথ্যা বলে প্রায় দুই বছর আগে  সোনালী ব্যাংক থেকে লোন তোলে বলে যে ওনার খুবই প্রয়োজন। আমি শুশুর বাড়িতে ছিলাম আমাকে বলছে বাজারে আস দরকার আছে জিজ্ঞেস করছিলাম কেন বলে নাই পরে আসার পর বলছে যে লোন তুলবে আমার অনিচ্ছা সত্ত্বেও তুলে দেই। পরে শুনি যে উনি সেই টাকা উনার সাথে চলাফেরা করে তার জন্য উঠাইছে তার কথা শুনলে জীবনেও টাকা উঠাইতাম না।সেই লোকের কাছে অনেক মানুষ টাকা পাবে সে লোক মারা গেছে এখন তার পরিবার বলে আমার বাবা নাকি কোনো টাকা পাবেনা। আর আমার বাবার লোন পরিশোধ করবো কিনা সিওর না তবে প্রায় ৯০ % শিওর যে করবে না। হয়তো আমাকে করতে হবে না হয় আমার মা কে পরিশোধ করতে হবে।

ক।যেহেতু আমাকে বা মাকে পরিশোধ করতে হবে এখন আমি বেকার বাবার কাছে হাত খরচের  টাকা চাইলে দিতে চায়  না এখন ঐ ঋণের পরিমান টাকা না বলে  নিয়ে হাত খরচ হিসেবে ব্যাবহার করলে কি হারাম টাকা খাওয়া হবে?

খ।যেহেতু আমি টাকা তুলে দিছি এখন ব্যাংক তো আমাকে ধরবে এবং বান্দার হক হিসেবে দায়বদ্ধ আমি থাকবো। এখন আমার হক বাবা নিছে উনি পরিশোধ করতেছেনা করার সম্ভাবনা তেমন একটা  নাই। এখন আমি হাতখরচ হিসেবে টাকা না বলে  নেই যদি বাবা পরিশোধ করে পরে আমি মাফ চাইবো আর বাবা টাকা নিলে বেশী কিছু বলেনা এখন আমি যদি নেই আমি কি হারাম খাবো?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।  
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯) আরো জানুন- https://www.ifatwa.info/1364

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাবার ঋণ যেহেতু আপনাকে পরিশোধ করতে হবে বিষয়টা প্রায়ই নিশ্চিত। তাই বাবার অগোচরে বাবার কাছ থেকে টাকা নেওয়া নাজায়েয হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...