আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
259 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (7 points)
১। আমার একজন কাকা/চাচা একটি ব্যাংকে মাসে ৬০হাজার টাকার বেতনের চাকরি করেন,তাছাড়া উনার  ১৫ লক্ষ টাকার একটা লোন আছে, এখন উনাকে কি যাকাত দেয়া যাবে?

মূলকথাঃ আমার আব্বু যতদিন বেঁচে ছিলেন ততোদিন সম্ভবত উনাকে লোন শোধ করার জন্য টাকা দিয়েছিলেন। উনার বাড়িতে জমি আছে কিন্তু তা এখনও ভাগ হয় নাই। আব্বু মারা যাওয়ার আগে মোটামুটি একটা জায়গার(জমি) কথা আমার চাচাদের বলে গিয়েছিলেন যাতে ওই জমিটা বিক্রি করে যেনো তার লোন শোধের ব্যবস্থা করা হয়,কিন্তু উনার সাথে কথা বলার পরে জনাতে পারলাম যে জমি বিক্রির টাকাটা যথেষ্ট না। উনি আমাদের কাছে স্পষ্টভাষায় লোন শোধ জন্যেই টাকা(যাকাতের) চেয়েছে। উনার ৩জন(১২ বছরের নিচে)বাচ্চা আর উনার স্ত্রী আমার চাচা আছেন।
আমি সম্পূণ কথাটা লিখেছি যাতে করে এমন পরিস্থিতিতে কেউ পরলে যেন ্তার সঠিক মাসালাটা জানতে পারে।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (সূরা আত-তাওবাহ-৬০)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/16226

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উনার বেতনের টাকা যদি জমা না থাকে, তাছাড়া যদি উনার নিকট এই পরিমাণ টাকা জমা না থাকে, যেজন্য উনার যাকাত ফরয হয়ে যায়, তাহলে উনার জন্য ঋণ পরিশোধের স্বার্থে যাকাত গ্রহন করা জায়েয হবে। যদিও তার জমিজমা থাকুক না কেন?

বাংকের চাকুরী জায়েয কি না?  সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/398


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...