আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+2 votes
1,575 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by
closed by
হিন্দু কোন ব্যক্তি কোন গ্লাসে পানি পান করার পর গ্লাস না ধুয়েই কোনো মুসলিম ঐ গ্লাসে পানি পান করতে পারবে কি?
closed

1 Answer

+2 votes
by (690 points)
selected by
 
Best answer
আত্মিকভাবে যদিও সে নাপাক কিন্তু বাহ্যিকভাবে সে স্বাভাবিক মানুষের মধ্যে অন্তর্ভূক্ত। তাই বাহ্যিকভাবে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্য়ন্ত (অর্থাৎ যদি তার শরীর-মুখে কোন নাপাকী থাকে যার প্রভাব পাত্রে পড়তে পারে, যেমন মদ, ইত্যাদি,) কোন হুকুম আরোপিত হবে না। স্বাভাবিক অবস্থায় ধৌত করার ব্যাপারে শারিআ দৃষ্টিকোণ থেকে এতে কোন বাধ্যবোধকতা নেই। তবে মনে রাখতে আমাদের আক্বীদা বিশ্বাষ রক্ষার স্বার্থে-সাধারণ দৃষ্টিকোণ থেকে অমুসলিমকে বন্ধু বানানো জায়েয হলেও ‘অন্তরঙ্গ বন্ধু বানানো জায়েয নেই।

আরিফুল ইসলাম

ফিকহ, ডিপ. আই ও এম

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...