আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
338 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
  • অবিবাহিত ছেলে এবং মেয়ের হারাম সম্পর্ক থাকা অবস্থায় একবার যিনা হয়ে যায়(যিনা বলতে সহবাস বুঝানো হয়েছে)তারপর ছেলে বিয়ে করে।ছেলের বিয়ের পর ঐ মেয়ের সাথে আবারও কয়েকবার যিনায় লিপ্ত হয়,এখন #তারা আর গুনাহ করতে চাচ্ছেনা তারা বিয়ে করতে চাচ্ছে, এখন তাদের হারাম সম্পর্কটা যদি হালাল হয়ে যায় এবং তারা আল্লাহর কাছে তাওবা করে তাহলে কি তাদের এই যিনার গুনাহ মাফ হবে?নাকি শরিয়তের যে শাস্তি সেটা পাবে?
  • যদি বিয়ে না হয় তাদের শুধু তাওবা করে ফিরে আসে তাহলে কি গুনাহটা মাফ করে?
  • আর যদি এই হারাম সম্পর্কে থাকা অবস্থায় যিনার গুনাহ আমল নামায় নিয়ে দুজনের কেউ মারা যায় তাহলে তাদের শাস্তি কেমন হবে?
  • ছেলে বিবাহিত মেয়ে অবিবাহিত এখানে কি শাস্তির কোনো পার্থক্য আছে নাকি একই শাস্তি দুজনের?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ
ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে একশ’ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাক। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।(সূরা নূর-০২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যিনা ব্যভিচারের পর পূর্বের হারাম সম্পর্ককে যদি হালাল করে নেয়া হয় তথা বিয়ে হয়ে যায় এবং তারা আল্লাহর কাছে তাওবা করে নেয়, তাহলে তাদের এই যিনার গুনাহ মাফ হবে কি না? তা আল্লাহই ভালো জানেন। কেননা তাওবাহ কবুল হয়েছে কি না? সেটা কেউ ই বলতে পারবেনা। যদি তাওবাহ কবুল হয়, তাহলে অবশ্যই গোনাহ মাফ হবে। নতুবা হবে না। তবে এটা নিশ্চিত যে, দুনিয়ার যেই শাস্তি সেটা তাওবাহ দ্বারা মওকুফ হবে না।

যদি বিয়ে না হয় তাদের শুধু তাওবা করে ফিরে আসে তাহলেও গুনাহটা মাফ হবে কি না? সেটা নিশ্চিত বলা যাবে না।

যদি এই হারাম সম্পর্কে থাকা অবস্থায় যিনার গুনাহ আমল নামায় নিয়ে দুজনের কেউ মারা যায়, তাহলে তাদের শাস্তি হবে ভয়াবহ পর্যায়ের। 

অবিবাহিত নারী/পুরুষের যিনার শাস্তি ১০০ বেত্রাঘাত।আর বিবাহিত নারী/পুরুষের যিনার শাস্তি পাথর মেরে হত্যা। এগুলো বাস্তবায়নের দায়িত্ব ইসলামি সরকারের।এগুলো দুনিয়ার হিসাবে শাস্তি। আখেরাতের বিষয়টি আল্লাহ দেখবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...