আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
420 views
in সালাত(Prayer) by (10 points)
নামায পড়া অবস্থায়  বাচ্চা কান্না কাটি করলে করণীয় ??

বিতর সালাতে ২য় রাকাতে যদি ভুলক্রমে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা না পড়া হয় তবে কি সালাত পুনরায় পড়তে হবে ??

কেউ যদি মানত করে তার  সফলভাবে এই কাজটা হলে সে একটা খাসি গরিব দুঃখীকে দিব ,কিন্ত পরবর্তীতে যদি এই নিয়ত করে যে খাসির ঐ পরিমাণ টাকা কোনো দরিদ্র পরিবারকে দিয়ে দিবে এতে কী গুণাহ হবে ??

1 Answer

0 votes
by (784,260 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাযরত অবস্থায় বাচ্ছা কান্নাকাটি করলে, বাচ্ছার কান্নাকাটি বন্ধ করানোর কেউ না থাকলে, বা বাচ্ছার কান্নাকাটি বন্ধ হবে না বলে নিশ্চিত ধারণা হলে,কেবল তখন নামাযকে সংক্ষেপ করে আদায় করা যাবে। শুধুমাত্র নামাযের ফরয,ওয়াজিব আদায় করে,নামাযকে সমাপ্ত করা যাবে।

(২)
বিতর সালাতে ২য় রাকাতে যদি ভুলক্রমে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা পড়া না হয়, তাহলে সাহু সিজদা দিতে হবে।সাহু সিজদা দেওয়া সম্ভব না হলে,ওয়াক্তের ভিতর সালাতকে পুনরায় পড়তে হবে। ওয়াক্ত চলে গেলে নামাযকে আর দোহড়াতে হবে না বরং ইস্তেগফার করে নিলেই হবে।


(৩)
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻣﻦ ﻧﺬﺭ ﺃﻥ ﻳﻄﻴﻊ ﺍﻟﻠﻪ ﻓﻠﻴﻄﻌﻪ ﻭﻣﻦ ﻧﺬﺭ ﺃﻥ ﻳﻌﺼﻴﻪ ﻓﻼ ﻳﻌﺼﻪ
রাসূলুল্লাহ সাঃ বলেন, যে ব্যক্তি আল্লাহর অানুগত্যশীল কোনো জিনিষ দ্বারা মান্নত করবে,সে যেন তা পূর্ণ করে। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা মূলক কোনো জিনিষ দ্বারা মান্নত করবে, সে যেন তা পূর্ণ না করে।(সহীহ বোখারী-৬৩১৮)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/375


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ যদি মানত করে তার সফলভাবে এই কাজটা হলে সে একটা খাসি গরিব দুঃখীকে দিবে কিন্ত পরবর্তীতে যদি এই নিয়ত করে যে, খাসির ঐ পরিমাণ টাকা কোনো দরিদ্র পরিবারকে দিয়ে দিবে, এতে কোনো গোণাহ হবে না।বরং তার মান্নত আদায় হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (784,260 points)
+1
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (10 points)
মুহস্বানাহ, আয়েশা নামের অর্থ কি ??
তহুর খাতুন নামের অর্থ কি ??

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...