আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
844 views
in পবিত্রতা (Purity) by (22 points)
উলেখ্য, নাজাসাত দেখা যায় না, অনেক বেশি পরিমাণ ও ছিল বলে মনে হয় না কারণ ভেজা নাজিস হাতে ধরা হয়েছিল হয়ত।  নাজিস বস্তু ধোয়া হলে ঐ পানি নাপাক এবং এই ক্ষেত্রে ছিটার পরিমাণ এক দিরহাম এর চেয়ে বেশি, কিন্তু যেহেতু নাজাসাত অনেক পুরানো এবং পরিমাণে অত বেশি না তাই পানির কারণে মিশে গায়েব হওয়া উচিত, তাই আপনাদের উত্তরটা জানতে চাচ্ছি।

1 Answer

0 votes
by (733,680 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


হাদীস শরীফে   এসেছে-

يَا عَمَّارُ إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ: مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ وَالْقَيْءِ وَالدَّمِ وَالْمَنِيِّ

আম্মার বিন ইয়াসার রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-নিশ্চয় ৫টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা-১-পায়খানা, ২-প্রশ্রাব, ৩-বমি, ৪-রক্ত, ৫-বীর্য। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪৫৮}

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অপবিত্র কাপড় শুকানোর পর আবার ভিজে গেলে অপবিত্রতা চলে আসে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত হাতল ভিজানোর পর সেটিকে সতর্কতামূলক নাপাক ধরা হবে।
সেক্ষেত্রে সেই হাতল ধোয়ার পানি কাপড়ে/গায়ে লাগলে নাপাক হবে।
কাপড়/শরীরের উক্ত স্থান পাক করতে হবে।
,
তবে দরজায় নাপাকি লাগা স্থান যদি স্টিল/লোহার না হয়ে কাঠ বা এমন বস্তুর হয়,যেটি নাপাকিকে একেবারে শুকিয়ে নেয়,তাহলে যেহেতু অনেক পুরাতন সেটি,তাই সেই পানি কাপড়ে/শরীরে লাগলে কাপড়ে/শরীরে নাজাসতের কোনো চিন্হ পরিলক্ষিত হলে বাপাক হবে।
,
নতুবা নাপাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 328 views
0 votes
1 answer 640 views
...