আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
42 views
in পবিত্রতা (Purity) by (7 points)

আমার গতমাসে পিরিয়ড শুরু হয়েছিল ১০/১১ তারিখ রাতে।এই মাসে ৭ তারিখ সকালে লজ্জাস্থান পরিস্কার করার সময় যোনিমুখ থেকে স্রাব টেনে বের করলে স্রাবের শেষের দিকে কাল স্রাব পাওয়া যায়। সারাদিনে মাঝে মাঝে অল্প জেলির মত মেটে রঙের স্রাব পেয়েছি যোনিমুখের আশেপাশে হাত দিয়েই।কিন্তু কোন স্রাবই বাইরে অর্থাৎ প্যাড স্পর্শের স্থান পর্যন্তও আসে নি।
রাতের বেলা বাথরুমে যেয়ে প্যাড স্পর্শের স্থান টিস্যু দিয়ে মুছে নিলে কিছুই লাগেনি টিস্যুতে।কিন্তু এর সামান্য ভিতরের দিকে কিছুটা ঘন তরল মত স্রাব ছিল। সেখানে টিস্যু দিয়ে মুছলে মেটে রঙের স্রাব লাগে। এবং প্রসাবের শেষের দিকে প্রসাবের সাথেই হাল্কা মেটে রঙের তরল ও ছিল,আমি দেখে বুঝেছি।
তখন এশার ওয়াক্ত থেকে আমি নামাজ বন্ধ রেখেছি।কিন্তু এখনও আমার ফ্লো শুরু হয় নি। এবং একবারও প্যাড স্পর্শের স্থান পর্যন্ত রক্ত নিজে থেকে আসে নি,কিন্তু এর সামান্য ভিতরের দিকে আছে। 

আমার প্রশ্ন হচ্ছে, আমি যে প্রসাবের শেষের দিকে প্রসাবের সাথেই হাল্কা মেটে রঙের তরল দেখে পিরিয়ড ধরেছি এবং নামাজ বন্ধ রেখেছি এতা ই ঠিক?
নাকি প্যাড স্পর্শের স্থানে রক্ত নিজে থেকে আসলে তখন থেকে পিরিয়ড ধরব এবং তার আগে পর্যন্ত নামায চালিয়ে যাব?

1 Answer

0 votes
by (805,290 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যতক্ষণ পর্যন্ত লজ্জাস্থানের বাহিরে রক্ত বের না হবে ততক্ষণ হায়েয গণনা হবে না। আপনি তুলা বা প্যাড লজ্জাস্থানে রেখে পরীক্ষা করে নিবেন। যদি তুলা বা প্যাডে রক্ত স্পর্শ করে তাহলে তা হায়েয নতুবা ইস্তেহাযা হিসেবে বিবেচিত হবে।

لما فى ردالمحتار مع الدر المختار:
(قوله: بخلاف الحائض) ... وهذا إذا منعته بعد نزوله إلی الفرج الخارج، کما أفاده البرکوي، لما مرّ أنه لایثبت الحیض إلا بالبروز، لا بالإحساس به، خلافاً لمحمد، فلو أحست به فوضعت الکرسف في الفرج الداخل ومنعته من الخروج فهي طاهرة، کما لو حبس المني في القصبة"(کتاب الطهارة، باب الحیض، مطلب في أحکام المعذور،ج:1،ص:308،ط:سعید) 

وايضا فى ردالمحتار مع الدر المختار:
"(وما تراه) من لون ككدرة وتربية (في مدته) المعتادة (سوى بياض خالص) قيل: هو شيء يشبه الخيط الأبيض. (قوله: ككدرة وتربية) اعلم أن ألوان الدماء ستة: هذان والسواد والحمرة والصفرة والخضرة"(کتاب الطهارة، باب الحیض، ج:1،ص:288،ط:سعید) 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 130 views
...