আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
58 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)
আসসালামু আলাইকুম।  আমার স্বামী আমাকে একাধিকবার ওয়াদা করে এমনকি বারবার আল্লাহর কসম নিয়েও মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে সিগারেট খেয়ে যায়। কোনোভাবেই সে এই হারাম খাবার টা ছাড়তে পারছেনা। তাকে অনেক ভাবে  বুঝানো হয়েছে। আল্লাহর নিশ্চয়ই এই খাবার পছন্দ করেননা, আর অনেক লেকচার এ শুনেছি ৪০ দিন ইবাদাত কবুল হয়না এগুলো কথাও বলেছি তাকে। কোনোভাবেই আয়ত্তে আনানো যাচ্ছে না তাকে। এমতাবস্থায় আমাদের দাম্পত্য সম্পর্ক হুমকির মুখে পড়ে গেছে।  তালাক হয়ে যাওয়ার মতো অবস্থা চলে এসেছে, এবং বর্তমানে আমি তার এমন মিথ্যা আর সিগারেট এর নেশা সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে এসেছি।
আমি জানতে চাচ্ছি সিগারেট খেলে কি ৪০ দিন এর ইবাদত কবুল হয় না.??
দ্বিতীয়ত, আমি কিভাবে আমার স্বামীকে সিগারেট ছাড়াতে বাধ্য করবো? কোনো বিশেষ আমল আছে কি..?

এটার জন্য দাম্পত্য সম্পর্ক হুমকির মুখে রয়েছে এটার জন্য এখন করণীয় কি.??
আমাকে তিনটি প্রশ্নের উত্তর দিবেন দয়া করে। আর উত্তম পরামর্শ কামনা করছি। জাযাকাল্লাহ।

1 Answer

0 votes
by (805,200 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ধুমপান মাকরুহ।কেননা এতে অনেক প্রকার ক্ষতি রয়েছে।
( ويُحِلُّ لهم الطيبات ويُحَرِّمُ عليهم الخبائث )
আল্লাহ তা'আলা খাদ্যদ্রব্যর মধ্যে শুধুমাত্র পবিত্র ও ফায়দাজনক খাদ্যকেই হালাল সাব্যস্ত করেছেন।এবং ক্ষতিকারক জিনিষকে হারাম সাব্যস্ত করেছেন।(সূরা আ'রাফ-১৫৭)
যেহেতু উসূলে ফিকহের মূলনীতির আলোকে সরাসরি ধুমপানকে হারাম সাব্যস্ত করা যাচ্ছে না।তাই উলামায়ে কেরামগণ নিম্নবর্তী হুকুম তথা মাকরুহ বলে সাব্যস্ত করেছেন।  তাহরীমি না তানযিহি? তা নিয়ে মতবিরোধ রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম মাকরুহে তানযিহি সাব্যস্ত করেছেন। সুতরাং দিনে একটা হোক বা দুইটা, সিগারেট পান করা মাকরুহে তানযিহি হবে।


لما فى ردالمحتار مع الدر المختار:
"قلت: وألف في حله أيضاً سيدنا العارف عبد الغني النابلسي رسالة سماها الصلح بين الإخوان في إباحة شرب الدخان وتعرض له في كثير من تآليفه الحسان وأقام الطامة الكبرى على القائل بالحرمة أو بالكراهة فإنهما حكمان شرعيان لا بد لهما من دليل ولا دليل على ذلك فإنه لم يثبت إسكاره ولا تفتيره ولا إضراره بل ثبت له منافع فهو داخل تحت قاعدة الأصل في الأشياء الإباحة وأن فرض إضراره للبعض لايلزم منه تحريمه على كل أحد فإن العسل يضر بأصحاب الصفراء الغالبة وربما أمرضهم مع أنه شفاء بالنص القطعي."(کتاب الأشربة، ج:6،  ص:459، ط: سعید)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1899

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সিগারেট বা ধুমপান মাকরুহ। তবে সিগারেট সেবন করলে ৪০ দিন ইবাদত কবুল হবে না মর্মে কোনো হাদীস নেই। স্বামীকে ভালভাবে বুঝাবেন। প্রয়োজনে পরিচিত মহলের মাধ্যমে বুঝানোর চেষ্টা করবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...