আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আমার বিয়ে 1 দিন পর আমার উত্তর টি দরকার এক এক জন এক এক কথা বলে অনেকে বলেছে যে বিয়ে করতে পারব আবার কয়েকজন বলেছে যে দারুল ইফতায় যেতে
স্বামী ও স্ত্রী ১. "একটি রেস্টুরেন্টের ভেতর একটি রুম আছে এবং সেই রুমের ভেতরে আরেকটি রুম আছে যা চারপাশ থেকে ঘেরা। সেই রুমের পেছনের দিকে একটি দরজা আছে যেখান দিয়ে ওয়েটাররা যেকোনো সময় প্রবেশ করতে পারে; দরজাটি লক করা থাকে না। ডান পাশে তিনটি লম্বা টেবিল আছে যেগুলোর তিন পাশে পার্টিশন দেওয়া মানে 3 সাইড বন্ধ টেবিল ;তার মানে টেবিলটি তিন দিক থেকে বন্ধ এবং সেখানে বসে কেউ কী করছে তা বাইরে থেকে দেখা যায় না। ঐ টেবিলগুলোতে অন্য কাপলরাও থাকে, কিন্তু কেউ যদি সামনে দাঁড়ায় বা বের হওয়ার চেষ্টা করে, তবে তাদের দেখা যায়। বের হওয়ার পথটি টেবিলের বাম পাশে (খোলা দিক)। একদম শেষ প্রান্তে বা পেছনের ঐ দরজা দিয়ে ওয়েটাররা যেকোনো সময় আসে; বাম পাশে হাঁটার জন্য অল্প জায়গা আছে যেখান দিয়ে তারা খাবার পরিবেশন করতে আসে। আমার মনে নেই আমরা প্রথম টেবিলে ছিলাম কি না, তবে আমরা সবসময় মাঝখানের টেবিলে বসতাম। সামনের ব্যক্তিটি যদি বের হওয়ার চেষ্টা করত, তবে সে আমাদের দেখতে পেত। রুমটি অনেক অন্ধকার ছিল, তবে গেট খুললে সামান্য আলো ভেতরে আসত। যেখানে আমরা ২.৫ থেকে ৩.৫ ঘণ্টা বসতে পারতাম। সেখানে আমাদের মধ্যে কিছু ঘনিষ্ঠতা (চুম্বন, আলিঙ্গন এবং স্পর্শ) হয়েছিল কিন্তু আমরা কখনো শারীরিক সম্পর্কে লিপ্ত হইনি।


এখন আমার প্রশ্ন হলো:


১. বর্ণিত পরিস্থিতিতে কি খলওয়াতে সহীহা (বৈধ নির্জনতা) সংঘটিত হয়েছে? ধরুন সেখানে অন্য কোনো কাস্টমার নেই, শুধু আমরাই আছি, কিন্তু যেকোনো সময় নতুন কাস্টমার চলে আসতে পারে (তাদের প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই) এবং ওয়েটারেরও কোনো অনুমতির প্রয়োজন হয় না। এছাড়া, যদি আমরা একদম সামনের টেবিলে বসতাম যেখানে ওয়েটার আসা ছাড়া আর কাউকে ভেতরে ঢুকতে বা বের হতে দেখা যায় না এবং সেখানে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা হতো কিন্তু মিলন না হতো, তবে কি সেটা 'খলওয়াতে সহীহা' হিসেবে গণ্য হবে?"


২. উক্ত রেস্টুরেন্টের বাহিরে সেখানে একটা ওয়াশরুম ছিল রেস্টুরেন্টের (রেস্টুরেন্ট 5 তলায়) বাহিরে থেকে একটু দূরে যেখানে যে কেউ যেতে পারে সেখানে ওয়াশরুম এ


আমার হাজব্যান্ড গিয়েছিল ওয়াশরুমে ভিতরে টয়লেট ও কিন্তু আমি বাইরে ওয়াশরুম এ দাঁড়িয়ে ছিলাম কিন্তু ওখানে কেউ ছিলনা যদিও তখন ভিতরে যেতে পারতাম কিন্তু এইসব তো মাথায় আসে নাই বা মনে নেই কিন্তু ইচ্ছা ও ছিলনা ওইদিক কেউ ছিল না তখন আসে পাশে আর ওয়াশরুম এর দরজা লাগানো ছিল কিন্তু লক না তখন তাহলে কি খলওয়াতে সহীহা হবে?


৩. "যদি কেউ ধানমন্ডি লেকের আশেপাশে হাঁটে বা ঘুরে বেড়ায়, তবে কি খলওয়াতে সহীহা হয়? কারণ সেখানে সময়ে সময়ে কম-বেশি মানুষ থাকে। এছাড়া, যদি দুজন ব্যক্তি লিফটে ওঠে বা সিঁড়িতে একা থাকে ;যদিও সিঁড়িতে যেকোনো সময় যে কেউ চলে আসতে পারে তবে কি তা খলওয়াতে সহীহা গঠন করে?"


৪. "এবং যদি ভিডিও কলেও দুজন দুজনকে নগ্ন অবস্থায় দেখে, তবে কি সেটা খলওয়াতে সহীহা?"


৫.বৃষ্টির কারণে রিকশার চারপাশ ছাতা দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়েছে যে ভেতরটা একদম দেখা যাচ্ছে না। একজন রিকশাচালক সেই রিকশাটি চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভেতরে স্বামী-স্ত্রী একত্রে বসে আছেন তাহলে কি খালওয়াত সহিহা হবে?


আপনি বলেছেন খালওয়াত সহিহা হয়নি


তাহলে আমার প্রশ্ন হলো উপরোক্ত পরিস্থিতি এর পর যদি স্বামী তালাক তালাক তালাক বলে এবং তার 1 মাস পর যদি আবার 3 তালাক বলে এবং কয়দিন পর পর অনেক কিনায়া শব্দ বলে তাহলে কি পরের তালাক ও কয়দিন পর পর এর কেনায়া শব্দ গুলোর কোনো মূল্য আছে আমরা কি আবার বিয়ে করতে পারব 2 জন 2 জন কে ???? আর আমাদের কয়টা তালাক বাকি থাকবে???

আমার বিয়ে 1 দিন পর এখন আপনি যে ফতওয়া দিয়েছেন সেটা আমি গ্রহণ করতে চাচ্ছি আপনার মতো অনেকে বলেছে যে বিয়ে করতে পারব এতে কি কোনো সমস্যা হবে  হুজুর যদি আমি এই ফতওয়া গ্রহণ করি একটু জানাবেন আমি অনেক টেনশন এ আছি আমার বিয়ে 1 দিন পরই ওনার সাথেই একটু জানান এখন কোন যায়গায় যাওয়া সম্ভব না একটু জানান তাড়াতাড়ি
by (4 points)
অস্ট্রেলিয়ার একজন গ্র্যান্ড মুফতি বলেছে যে আমরা বিয়ে করতে পারব সব ঘটনা শুনে আপনিও বলেছেন এবং বাংলাদেশের আরেকজন মুফতি ও বলেছে 
কিন্তু বাংলাদেশের দুই জায়গায় বলেছে যে আমরা বিয়ে করতে পারব না  খালওয়াত সহিহা হোক বা হোক তালাক হয়েছে এই ব্যাখা দেয় 
এখন আমি যদি অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি কথা শুনি ও আপনার ও আর একটা মুফতি কথা শুনে বিয়ে করি তাহলে কি এইদিক কোনো সমস্যা হবে আল্লাহর কাছে একটু জানান আজকের মধ্যে
by (805,980 points)
জ্বী, বিয়ে করতে পারবেন।

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِن تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ وَإِن تَسْأَلُوا عَنْهَا حِينَ يُنَزَّلُ الْقُرْآنُ تُبْدَ لَكُمْ عَفَا اللَّهُ عَنْهَا ۗ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ
হে মুমিণগন, এমন কথাবার্তা জিজ্ঞেস করো না, যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস কর, তবে তা তোমাদের জন্যে প্রকাশ করা হবে। অতীত বিষয় আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। (সূরায়ে মায়েদা-১০১-১০২)

قَدْ سَأَلَهَا قَوْمٌ مِّن قَبْلِكُمْ ثُمَّ أَصْبَحُوا بِهَا كَافِرِينَ
এরূপ কথা বার্তা তোমাদের পুর্বে এক সম্প্রদায় জিজ্ঞেস করেছিল। এর পর তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেল।(সূরায়ে মায়েদা-১০১-১০২)

হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত তিনি বলেন,
عن أبي هريرة رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : ما نهيتكم عنه ، فاجتنبوه ، وما أمرتكم به فأتوا منه ما استطعتم ، فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم . رواه البخاري ومسلم .
আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি যে,তিনি বলেন, আমি তোমাদেরকে যে সমস্ত জিনিষ থেকে নিষেধ করেছি, সে সমস্ত জিনিষ থেকে বিরত থাকো,এবং যে সমস্ত জিনিষের আদেশ করেছি, যথাসম্ভব সেগুলো পালন করার চেষ্টা করো। তোমাদের পূর্ববর্তীগণ তাদের অধিক প্রশ্ন এবং মতপার্থক্যর কারণেই ধংস হয়েছে।[সহীহ বুখারীঃ ৭২৮৮, সহীহ মুসলিম: ১৩৩৭] এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1379

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ওয়াসওয়াসা মূলত ইলম কম থাকার কারণে তৈরী হয়। বিশেষত তালাক ও পবিত্রতা এবং হালাল হারাম বিষয়ে মৌলিক ধারণা না থাকার দরুণ ওয়াসওয়াসা তৈরী হয়। ওয়াসওয়াসা দূর করার সবচেয়ে নিরাপদ ও গ্রহণযোগ্য ও ফলফসু মাধ্যমে হল, সরাসরি কারো কাছ থেকে উক্ত বিষয়ে বিশদ ধারণা গ্রহণ করা। তাহলে ওয়াসওয়াসা কিছুটা হলেও দূর হবে। প্রশ্নের বিবরণমতে উক্ত প্রশ্নটাই ওয়াসওয়াসা জনিত প্রশ্ন। এবং এর সমাধান হল, স্থানীয় পর্যায়ে কারো কাছ থেকে উক্ত বিষয়ে জেনে নেওয়া।

বিঃদ্রঃ
ওয়াসওয়াসা রোগী যে কি না পাগলের মত উদ্ভ্রান্ত, যার জীবনের চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন, সে সর্বদাই সবকিছু নিয়ে অনাকাঙ্ক্ষিত এবং অবাস্তব ও অতিরিক্ত চিন্তা করে, তার উপর অত্যাবশ্যকীয় ওয়াসওয়াসা কোর্সকে সম্পন্ন করা। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3318

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আমরা পূর্বে যা বলেছি, এখনো তাই বলবো। ইতিপূর্বে আপনাকে আমরা যা বলেছি, আপনি সেটাই করবেন। খালওয়াতে সহীহা হয়নি। সুতরাং প্রথম তালাকের পর আর কোনো তালাক পতিত হয়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...