আসসালামু আলাইকুম হুজুর
আমার গ্রামের বাড়ি টাংগাইল, অফিস গাজীপুরে, বাসা ভাড়া থাকি আশুলিয়া অঞ্চলে। আমি আশুলিয়া থেকে অফিস করি আবার টাংগাইল থেকেও অফিস করি।
আমাদের অফিসে ধরেন, সকাল ৭ টা ৩০ মিনিট এ শুরু হয়, আবার শীত এবং রোজা এই সিজনে সকাল ৮ টায় অফিস শুরু হয়। অফিসের গেটে পাঞ্চ সফটওয়্যার আছে। অফিসের ঢুকার সময় ওই পাঞ্চ এ চাপলে কখন পাঞ্চ করলাম এইটা অফিসের সফটওয়্যার এ দেখায়। অফিসে শুরুর টাইমের ১০ মিনিটের মধ্যে পাঞ্চ করলে সফটওয়্যার লেইট কাউন্ট করে না। ধরেন সকাল ৭ টা ৩০ মিনিটের অফিসে ৭ টা ৪০ মিনিট এবং ৮ টার অফিসের সময় ৮ টা ১০ মিনিটের পরে পাঞ্চ করলে তখন সফটওয়্যার লেইট কাউন্ট করে।
আমি প্রায়ই সময়ই এই ১০ মিনিটের পরে অফিসে ঢুকি। ধরেণ রাস্তার দেরী হয় গাড়ি জ্যাম থাকে আবার কখনো বাসা থেকেই দেরিতে রওনা দেই। কোন মাসে, মাসের ১০ দিন ১৫ দিনও এই ১০ মিনিটের পরে অফিসে ঢুকি, আবার কোন মাসে ৪ দিন, ৫ দিন ও ১০ মিনিটের পরে অফিসে ঢুকি। কোন সপ্তাহে টানা কয়েকদিন ১০ মিনিটের পরে অফিসে ঢুকি, আবার কোন সপ্তাহে এক দিন বা দুই দিন ১০ মিনিটের পরে অফিসে ঢুকি। মানে দেরীতে অফিস ঢুকার নির্দিষ্ট কোন দিন নেই।
কিন্তু প্রায় প্রতি দিন ই অফিস টাইম শুরু হওয়ার পরে অফিসে ঢুকি। মানে সকাল ৮ টার অফিসে সকাল ৮ টা ২ মিনিট/৫ মিনিট/৭ মিনিট/ ১১ মিনিট /১৫ মিনিট কখনো কখনো আরো পরে অফিসে ঢুকি। অফিস শুরুর টাইমের হিসেবে (ধরেন সকাল ৮ টায় অফিস শুরুর টাইম) প্রায় প্রতিদিই লেইটে এ অফিস এ ঢুকি। কিন্তু সফটওয়ার হিসেবে যেদিন ১০ মিনিটের পরে অফিসে ঢুকি সেইটাই সফটওয়্যার এ লেইট দেখায়/ লেইট কাউন্ট করে।
টাংগাইলে একদিন আমার বিবি আমাকে জিজ্ঞেস করে, "তুমি কখন অফিসে যাবা?" (অর্থাৎ অফিসের জন্য বাসা থেকে রওনা দিব কখন) আমি ভুল বসত আগে অফিসে রওনা হওয়ার কথা বলেছি। ধরেন সকাল ৭ টায় রওনা দিব, কিন্তু বলছি সকাল ৬ টায় অফিসে রওনা দিব। পরে আমার বিবি জিজ্ঞেস করে এতো আগে অফিসে যাবা কেনো? পরে খেয়াল করলাম আমি ভুল বসত আগে অফিসে আগে রওনা হওয়ার কথা বলেছি। পরে যে সময়ে অফিসে রওনা হবো সেই সময়ের কথা বললাম?
পরে চিন্তা আসলো আমি সে সময়ে অফিসে রওনা হই, এতে তো কখনো কখনো ১০ মিনিটে পরে অফিসে ঢুকি যা অফিসের সফটওয়্যার এ লেইট দেখায়।
চিন্তা আসতে ছিল লেইটে অফিসে ঢুকলে কি আমার বৈবাহিক কোন সমস্যা হবে? এর জন্য কি আগে অফিসে রওনা হওয়ার কথা বলছিলাম?
পরে আমি আমার বিবিকে বললাম আমি মাঝে মাঝে লেইটে অফিসে ঢুকি, কোন সমস্যা নেই।
পরের দিন মাথায় আসলো,আমি তো কখনো কখনো ১০ মিনিটের পরে অফিসে ঢুকি এইটা সফটওয়্যার এর লেইট, কিন্ত অফিস শুরুর টাইম হিসেবে তো প্রায় প্রতিদিন ই দেরীতে অফিসে ঢুকি, এতে কি আমার বৈবাহিক কোন সমস্যা হবে?
পরের দিন আমার বিবি কে বাসায় যেয়ে বললাম, অফিসের সফটওয়্যার আছে, আমি মাঝে মাঝে সফটওয়্যার হিসেবে দেরীতে ঢুকি, কোন সমস্যা নেই। কিন্তু অফিসের শুরুর টাইম হিসেবে প্রায়ই প্রতি দিনই দেরীতে অফিসে ঢুকি এর পরেই আমি বলবো তাও কোন সমস্যা নেই।
কিন্তু "অফিসের শুরুর টাইম হিসেবে প্রায়ই প্রতি দিনই দেরীতে অফিসে ঢুকি" এই কথাটুকু বলতেই আমার বিবি আমাকে জিজ্ঞেস করতেছিল, "তাও কোন সমস্যা নেই?" পরে আমি জবাব দিলাম, "তাও কোন সমস্যা নেই"।
এবং পুরো কথা আবার বললাম,
অফিসের সফটওয়্যার আছে, আমি মাঝে মাঝে সফটওয়্যার হিসেবে দেরীতে ঢুকি, কোন সমস্যা নেই। কিন্তু অফিস শুরুর টাইম হিসেবে প্রায় প্রতিদিনই দেরীতে অফিসে ঢুকি তাও কোন সমস্যা নেই।
(আমার বিবি তো অফিসে কোন সমস্যার কথা জিজ্ঞেস করতেছিল, মানে অফিসের বস বকে কিনা। কিন্তু আমার মাথায় তো চিন্তা আসতেছিল বৈবাহিক কান সমস্যা হবে কি না?)
পরে আবার চিন্তা আসতেছিল, মাঝে মাঝে তো অফিসের দিনে অফিসে যাই না তাহলে কি বৈবাহিক কোন সমস্যা হবে? অফিস বন্ধের দিন তো অফিসে যাই না তাহলে কি বৈবাহিক কোন সমস্যা হবে?
পরে আবার বিবিকে বললাম, " আমি যে সময়ই অফিসে যাই কোন সমস্যা নেই এবং অফিসে না গেলেও কোন সমস্যা নেই"
এখন অফিসে লেইটে ঢুকলে চিন্তা হয়, বৈবাহিক কোন সমস্যা হবে কিনা?
আমি তো প্রথমে বলছিলাম, "মাঝে মাঝে অফিসে দেরিতে ঢুকি, কোন সমস্যা নেই।" আমি যেরকম অফিসে দেরি করি মানে নির্দিষ্ট কোন দিন নেই, এটাই বলেছিলাম মাঝে মাঝে দেরিতে ঢুকি। (এবং "মাঝে মাঝে অফিসে দেরিতে ঢুকি, কোন সমস্যা নেই" এই কথাটা তখন বলেছিলাম, যখম চিন্তা আসতেছিল আমি যেরকম অফিসে দেরিতে ঢুকি এতে বৈবাহিক কোন সমস্যা আছে কিনা?)
(কিন্তু এখন চিন্তা আসে মাঝে মাঝে মানে কত দিন?)
এখন অফিসে দেরিতে ঢুকলেই চিন্তা হয় বৈবাহিক কোন সমস্যা হবে কিনা? পর পর কয়েকদিন দেরিতে অফিসে ঢুকলে চিন্তা হয় বৈবাহিক কোন সমস্যা হবে কিনা?
অফিসের সফটওয়্যার হিসেবে লেইট না হওলেও অফিস শুরুর টাইম হিসেবে লেইট এতে চিন্তা হয় বৈবাহিক কোন সমস্যা হবে কিনা?
চিন্তা হয় অফিসে না গেলে বৈবাহিক কোন সমস্যা হবে কি না?
আসলেই কি কোন অবস্থায় বৈবাহিক কোন সমস্যা হবে কিনা?