আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
41 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
আসসালামুয়ালাইকুম উস্তাদ,

১.টাকা সঞ্চয় করার জন্য ব্যাংকে ডিপিএস করে রাখতে চাচ্ছি। সেভিংস একাউন্ট করে রাখলে খরচ করা হয়ে যায় জমা করতে পারি না । সুদী ব্যাংকে রাখবো । এখন সুদের অপশন অফ করে রাখবো নাকি সুদ অপশন চালু করে রেখে যে টাকা টা লাভ দিবে ঐ টাকা গরিব কাউকে দিবো কোনটা করলে ভালো হবে?

২. ইসলামী ব্যাংকে মুদারাবা সিস্টেমে টাকা রাখলে যে লাভ দেয় ওই টাকা তো পুরোপুরি হালাল না মনে হয় যেহেতু পুরোপুরি ভাবে শরিয়াহ মোতাবেক তাঁরা ব্যাংক চালায় না তাই হারামের একটা ভয় থেকেই যায়।
কিন্তু টাকা বাসায় রাখাও সেইফ না আবার কোন বিশ্বস্ত মানুষও নেই যে তাঁকে ব্যবসার কাজে দিবো। টাকাও অল্প জমি কেনার মতো না তাই মুদারাবা সিস্টেমে রাখতে চাচ্ছি ওখান থেকে কিছু টাকাও পেলাম কিন্তু  ঐটা নিজে ব্যবহার না করে পরিবারের মানুষকে বা কাউকে কিছু হাদিয়া দিবো ? এটা কি করা যাবে ?আমার এইভাবে রাখা কি ঠিক হবে?

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/102272/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

আল্লাহ তা'আলা ব্যবসা ও সুদ সম্পর্কে বলেন,

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

যারা সুদ খায়তারা কিয়ামতে দন্ডায়মান হবেযেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তিযাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যেতারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছেপূর্বে যা হয়ে গেছেতা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়তারাই দোযখে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে।(সূরা বাকারা-২৭৫)

,

 সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

,

প্রচলিত ডিপিএসস্কীম ডিপিএসফিক্সট ডিপোজিট হারাম এবং পরিত্যাজ্য। তবে যদি কোনো ব্যাংক শরীয়তকে পুরোপুরি মেনে এই সমস্ত প্রকল্পস্কীমগুলো প্রনয়ন করে ও যত্নসহকারে তা পালন করতে সচেষ্ট থাকে তবে তা জায়েয হবে। যেমন পাকিস্তানের মিজান ব্যাংক সম্পর্কে শুনা যায়যে তারা সম্পূর্ণভাবে শরীয়তকে মেনে চলে। যত্নসহকারে পালনের অর্থ হচ্ছেডিপিএস এমন হতে হবে যেযে মেয়াদের জন্য ডিপি এস করা হবেমেয়াদ শেষ হওয়ার পর আসল ব্যতীত মুনাফা কততা নির্দিষ্ট  হতে পারবে না। যদি মুনাফা নির্দিষ্ট হয়ে থাকেতাহলে সেটা সুদের অন্তর্ভুক্ত হয়ে হারাম হয়ে যাবে। যদি কেউ টাকা জমানোর উদ্দেশ্যে তথাকথিত ইসলামী ব্যাংকগুলোতে ৫-১০ বছর মেয়াদী ডিপিএস করে নেয়তাহলে সে শুধুমাত্র আসল নিতে পারবে। মুনাফা নিতে পারবে না। কেননা মুনাফা সুদ। আর সুদ হারাম। 


এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8101

,


★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
প্রশ্নে উল্লেখিত কোন পদ্ধতিতেই ডিপিএস খোলা আপনার জন্য জায়েজ হবে না।

ডিপিএস খুলে সুদ গ্রহণ না করলেও সুদি কাজে সহযোগিতা করার গুনাহ আপনার হবে।

তাই ধরনের কোন কার্যক্রম কোনোক্রমে বৈধ হবে না।

(০২)
এভাবে আপনি রাখতে পারেন।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...