ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/43662/ নং ফাতওয়ায়
উল্লেখ রয়েছে যে,
শরীয়তের বিধান অনুযায়ী স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হলো
বিশ মিসকাল। -সুনানে আবু দাউদ ১/২২১; মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭০৭৭, ৭০৮২
আধুনিক হিসাবে সাড়ে সাত ভরি।
হাদীস শরীফে এসেছে-
عَنْ
عَبْدِ اللهِ بْنِ وَاقِدٍ عَنْ ابْنِ عُمَرَ وَعَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى
الله عليه وسلم كَانَ يَأْخُذُ مِنْ كُلِّ عِشْرِينَ دِينَارًا فَصَاعِدًا نِصْفَ
دِينَارٍ وَمِنْ الْأَرْبَعِينَ دِينَارًا دِينَارًا
ইবনু ‘উমার ও ‘আয়িশাহ্ রা. থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম প্রতি বিশ দিনার বা তার চেয়ে কিছু বেশি হলে অর্ধ দিনার এবং
চল্লিশ দিনারে এক দিনার (যাকাত) গ্রহণ করতেন। ইবনে মাজাহ ১৭৯১ ইরওয়াহ ৮১৩। দারাকুতনী
১৮৭৯, ১৮৯২।
,
■ শরীয়তের বিধান হলো যদি কাহারো কাছে সোনা-রুপা, টাকা-পয়সা
কিংবা বাণিজ্য – দ্রব্য - এগুলোর কোনোটি পৃথকভাবে পূর্ণ নিসাব পরিমাণ না থাকে, কিন্তু
এসবের একাধিক সামগ্রী এ পরিমাণ রয়েছে, যা একত্র করলে সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমূল্য বা তার
চেয়ে বেশি হয় তাহলে এক্ষেত্রে সকল সম্পদ হিসাব করে যাকাত দিতে হবে। (মুসান্নাফে
আবদুর রাযযাক হাদীস ৭০৬৬, ৭০৮১;
মুসান্নাফে ইবনে আবী শায়বা ৬/৩৯৩)
আরো জানুন-
https://www.ifatwa.info/17417/
,
★ সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনী ভাই/বোন!
,
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার জমানো টাকা নেই। বরং যেটা
আসে তা কিছু দিনের মধ্যে খরচ হয়ে যায়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে শুধু ঐ স্বর্ণটুকু থাকার দ্বারা আপনার উপর যাকাত ফরজ হবে না।